ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফটিকছড়িতে ৬ জনকে গুলির ঘটনায় দায় স্বীকার করে ‘শুটার রায়হানের’ ফেসবুক পোস্ট ডোনাল্ড-সল্টের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড কার্পেটিংয়ের সাত দিনের মাথায় ধসে পড়ল ৬ কোটি ৭৮ লাখ টাকার সড়ক আইনি প্রক্রিয়া মোকাবিলার সাহস থাকলে শেখ হাসিনাকে স্বাগত জানানো হবে: আমিনুল হক রাজধানীর আট জোনে চলবে ভিন্ন রঙের ই-রিকশা: ডিএনসিসি প্রশাসক সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা করা অনুচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না: হুমায়ুন কবির ২৩ দিনে সারা দেশে আওয়ামী লীগের ২১৩টি নাশকতার ঘটনা: তথ্য উপদেষ্টা ৫ শতাংশের কম নগদ লভ্যাংশে ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে পারবে না কোম্পানি সাতক্ষীরায় পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাতক্ষীরায় পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৭ সময় দেখুন

সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর সহযোগীরা। এ সময় পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদর থানার কাটিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযান চালান। হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে কাটিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ গিয়াস উদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বোরহান শেখের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক কারবারি ও জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন রুবেলকে আটক করে হাতকড়া পরানো হয়।

আরও পড়ুনঃ  টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সুইডেন আসলামকে

এজাহারে বলা হয়েছে, এ সময় কয়েকজন বেআইনিভাবে দলবদ্ধ হয়ে সরকারি কাজে বাধা দেন এবং পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে হাতকড়াসহ আরাফাত হোসেন রুবেল পালিয়ে যান।

আরও পড়ুনঃ  বেনাপোলে ককটেল বিস্ফোরণে আহত দুই শ্রমিক নেতা, প্রতিবাদে বিক্ষোভ

হামলাকারীরা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে ভয়ভীতি প্রদর্শন করেন এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করেন। এতে দুই কর্মকর্তাসহ তিন কনস্টেবল আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে। আহত পাঁচ পুলিশ সদস্য সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় কাটিয়া পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ গিয়াস উদ্দিন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা করেছেন। মামলায় জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন রুবেল, রতন, ওমর ও আশরাফুলসহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুনঃ  পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে

দণ্ডবিধির ৪৩, ৩৪২, ১৮৬, ২২৫, ৩৩২, ৩৫৩ ও ৫০৬ ধারাসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলাটি নথিভুক্ত হয়েছে। এজাহারে বলা হয়েছে, নাম উল্লেখ করা ১ থেকে ৫ নম্বর আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। অন্য আসামিরা কৌশলে পালিয়ে গেছেন।

সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম জানিয়েছেন, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফটিকছড়িতে ৬ জনকে গুলির ঘটনায় দায় স্বীকার করে ‘শুটার রায়হানের’ ফেসবুক পোস্ট

সাতক্ষীরায় পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭

আপডেটের সময়: ০৬:০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর সহযোগীরা। এ সময় পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদর থানার কাটিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযান চালান। হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে কাটিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ গিয়াস উদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বোরহান শেখের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক কারবারি ও জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন রুবেলকে আটক করে হাতকড়া পরানো হয়।

আরও পড়ুনঃ  মিরসরাইয়ে বাসে পুলিশের তল্লাশি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২