ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিআইডি-ডিবি পরিচয়ে মামলার বাদীদের সঙ্গে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ এটিইউ ও সিটিটিসির নাম বদলে নতুন কাঠামো মেদ কমাতে কার্বোহাইড্রেট বাদ নয়, বেছে খান যেসব খাবার আইফোন চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল তানভীরের নির্যাতনের অভিযোগ অস্বীকার, ‘ভিত্তিহীন’ বলল বগুড়া কারা কর্তৃপক্ষ অপ্রতিমকে নিয়ে ফেক আইডিতে অপপ্রচার, থানায় জিডি বাবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, অর্ধশতাধিককে হেফাজতে নিল পুলিশ ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে জ্বালানি দামের নতুন সংকটের আশঙ্কা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সিআইডি-ডিবি পরিচয়ে মামলার বাদীদের সঙ্গে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

পিবিআই, সিআইডি ও ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন মামলার বাদীদের কাছ থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগে একটি প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মোজাম্মেল হক কবির। নোয়াখালীর সুধারাম থানার গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সুধারাম থানার গৌরীপুর খরিফার হাট এলাকার বেশারত উল্লাহর ছেলে।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীকে গুলি, ২৫ ভরি স্বর্ণ ছিনতাই

পিবিআই জানায়, চক্রটি চট্টগ্রামের বিভিন্ন আদালত থেকে কৌশলে মামলার বাদীদের মোবাইল নম্বর সংগ্রহ করত। পরে ফোন করে নিজেদের পিবিআই, সিআইডি কিংবা ডিবির তদন্ত কর্মকর্তা হিসেবে পরিচয় দিত।

আরও পড়ুনঃ  চুড়ামনকাটিতে মাদকের বড় চালান জব্দ - গ্রেপ্তার ২

মামলায় বাদীর পক্ষে প্রতিবেদন দেওয়ার কথা বলে তাদের বিশ্বাস অর্জন করত চক্রের সদস্যরা। এরপর তদন্তের খরচ ও গাড়ি ভাড়ার কথা বলে বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন অঙ্কের টাকা নিত এবং তা আত্মসাৎ করত বলে জানিয়েছে পিবিআই।

আরও পড়ুনঃ  চিংড়িতে সিলিকা জেল মেশানো, দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা

এ ঘটনায় পিবিআই চট্টগ্রাম জেলার উপপরিদর্শক (এসআই) মো. আবু সুফিয়ান বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর রাউজান থানায় একটি মামলা করেন।

পিবিআই জানিয়েছে, গ্রেপ্তার মোজাম্মেল হক কবিরকে জিজ্ঞাসাবাদসহ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে আইনগত কার্যক্রম চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সিআইডি-ডিবি পরিচয়ে মামলার বাদীদের সঙ্গে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার

সিআইডি-ডিবি পরিচয়ে মামলার বাদীদের সঙ্গে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার

আপডেটের সময়: ০৬:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পিবিআই, সিআইডি ও ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন মামলার বাদীদের কাছ থেকে টাকা আত্মসাৎ করার অভিযোগে একটি প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মোজাম্মেল হক কবির। নোয়াখালীর সুধারাম থানার গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সুধারাম থানার গৌরীপুর খরিফার হাট এলাকার বেশারত উল্লাহর ছেলে।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীকে গুলি, ২৫ ভরি স্বর্ণ ছিনতাই

পিবিআই জানায়, চক্রটি চট্টগ্রামের বিভিন্ন আদালত থেকে কৌশলে মামলার বাদীদের মোবাইল নম্বর সংগ্রহ করত। পরে ফোন করে নিজেদের পিবিআই, সিআইডি কিংবা ডিবির তদন্ত কর্মকর্তা হিসেবে পরিচয় দিত।

আরও পড়ুনঃ  দেড় বছর পর নিখোঁজ কিশোরী নিঝুমের রহস্য উদঘাটন

মামলায় বাদীর পক্ষে প্রতিবেদন দেওয়ার কথা বলে তাদের বিশ্বাস অর্জন করত চক্রের সদস্যরা। এরপর তদন্তের খরচ ও গাড়ি ভাড়ার কথা বলে বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন অঙ্কের টাকা নিত এবং তা আত্মসাৎ করত বলে জানিয়েছে পিবিআই।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, ৮ ভরি স্বর্ণ লুট