সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
‘গণমাধ্যমে হস্তক্ষেপের ইচ্ছা নেই’
আন্দালিব রহমান পার্থ বলেন, সরকারের পক্ষ থেকে গণমাধ্যম বা সাংবাদিকদের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করার ইচ্ছা নেই।
তিনি বলেন, দেশের বর্তমান অবস্থানে পৌঁছানোর পেছনে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণতন্ত্রের বর্তমান পর্যায়েও সংবাদমাধ্যম সমানভাবে কৃতিত্বের দাবিদার।
তথ্যমন্ত্রী বলেন, সংবাদমাধ্যমের ভূমিকার কারণেই দেশ আজকের অবস্থানে এসেছে। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সংবাদমাধ্যমের অবদানও গুরুত্বপূর্ণ।
‘ফ্রি মিডিয়া পাবেন’
সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তাদের সময়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীও সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার বিশ্বাস ধারণ করেন। সবাই সম্মিলিতভাবে কাজ করলে বাংলাদেশ স্বপ্নের ও সোনার বাংলাদেশে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিবেদকের নাম 




















