ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইটবোঝাই বাল্কহেডের ওপর ভেঙে পড়ল বেইলি সেতু ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ মাহমুদ ‘দ্য ওডিসি’র দাপট: ৩০ মিনিটেই শেষ বিএফআই আইম্যাক্সের সব টিকিট যশোরে অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ফিফা কাউন্সিলে বিদ্রোহের মুখে ইনফান্তিনো, সভাপতি পদ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আজানের ধ্বনি থামল না, থেমে গেল মুয়াজ্জিনের জীবন

মসজিদজুড়ে তখন ভেসে আসছিল নামাজের আহ্বান। মুসল্লিদের কানে পৌঁছাচ্ছিল পরিচিত সেই সুর—‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ’। কিন্তু শাহাদাতের সেই পবিত্র বাণী উচ্চারণ করতেই হঠাৎ থেমে গেল কণ্ঠ। মাটিতে লুটিয়ে পড়লেন মুয়াজ্জিন আব্দুল লতিফ। কিছুক্ষণের মধ্যেই জানা গেল, আর কখনো মিনার থেকে ভেসে আসবে না তার কণ্ঠের আজান।

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি মসজিদে গত মঙ্গলবার (৯ জুন) ঘটে যায় হৃদয়বিদারক এ ঘটনা। স্থানীয় সূত্র জানায়, নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে আজান দিচ্ছিলেন আব্দুল লতিফ। আজানের একপর্যায়ে আল্লাহর একত্ববাদের সাক্ষ্যসংবলিত শাহাদাত বাণী উচ্চারণের সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি জ্ঞান হারিয়ে মসজিদের ভেতরেই পড়ে যান।

আরও পড়ুনঃ  ন্যাটোর সামরিক প্রস্তুতি নিয়ে অভিযোগ উত্তর কোরিয়ার

প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে চিকিৎসকেরা পরে তাকে মৃত ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আজানের একটি অংশ সম্পন্ন করার পরই তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাটি মুহূর্তেই আলোচনার জন্ম দেয় এবং অনেককে আবেগাপ্লুত করে তোলে।

আরও পড়ুনঃ   বাক্সের ভেতর মিলল ৫ নবজাতকের দেহাবশেষ, হত্যা মামলা তদন্তে পুলিশ

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ শোক প্রকাশ করেছেন। অনেকেই নামাজের আহ্বান জানাতে গিয়ে মৃত্যুবরণকে বিরল ও স্মরণীয় পরিণতি হিসেবে উল্লেখ করে মরহুমের জন্য দোয়া করেছেন।

আরও পড়ুনঃ  ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কথা বললেন সৌদি যুবরাজ, সামরিক পদক্ষেপে উদ্বেগ

তবে আব্দুল লতিফের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

একটি কণ্ঠ থেমে গেছে, কিন্তু সেই কণ্ঠের শেষ উচ্চারণ ছিল মানুষকে স্রষ্টার দিকে আহ্বান করার আহ্বান—এই অনুভূতিই অনেকের হৃদয়ে গভীর আলোড়ন সৃষ্টি করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

আজানের ধ্বনি থামল না, থেমে গেল মুয়াজ্জিনের জীবন

আপডেটের সময়: ০৬:৫৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

মসজিদজুড়ে তখন ভেসে আসছিল নামাজের আহ্বান। মুসল্লিদের কানে পৌঁছাচ্ছিল পরিচিত সেই সুর—‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ’। কিন্তু শাহাদাতের সেই পবিত্র বাণী উচ্চারণ করতেই হঠাৎ থেমে গেল কণ্ঠ। মাটিতে লুটিয়ে পড়লেন মুয়াজ্জিন আব্দুল লতিফ। কিছুক্ষণের মধ্যেই জানা গেল, আর কখনো মিনার থেকে ভেসে আসবে না তার কণ্ঠের আজান।

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি মসজিদে গত মঙ্গলবার (৯ জুন) ঘটে যায় হৃদয়বিদারক এ ঘটনা। স্থানীয় সূত্র জানায়, নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে আজান দিচ্ছিলেন আব্দুল লতিফ। আজানের একপর্যায়ে আল্লাহর একত্ববাদের সাক্ষ্যসংবলিত শাহাদাত বাণী উচ্চারণের সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি জ্ঞান হারিয়ে মসজিদের ভেতরেই পড়ে যান।

আরও পড়ুনঃ  ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কথা বললেন সৌদি যুবরাজ, সামরিক পদক্ষেপে উদ্বেগ

প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে চিকিৎসকেরা পরে তাকে মৃত ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আজানের একটি অংশ সম্পন্ন করার পরই তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাটি মুহূর্তেই আলোচনার জন্ম দেয় এবং অনেককে আবেগাপ্লুত করে তোলে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ শোক প্রকাশ করেছেন। অনেকেই নামাজের আহ্বান জানাতে গিয়ে মৃত্যুবরণকে বিরল ও স্মরণীয় পরিণতি হিসেবে উল্লেখ করে মরহুমের জন্য দোয়া করেছেন।

আরও পড়ুনঃ  ট্রাম্পের সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান সৌদি যুবরাজের