ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২২ অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতেন মরিয়ম: আদালতে পুলিশের তথ্য চীনের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ‘৫ কোটি থেকে ২ কোটি দেন, সব সই করে দেব’: পিডিবির প্রকৌশলীর ভিডিও ভাইরাল ভেরিফিকেশনে বাদ পড়েও প্রাথমিকের নিয়োগ তালিকায় জাহিদের নাম মেঘনায় ট্রলারডুবি: চার দিন পর বাবার মরদেহ উদ্ধার বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত চাঁদাবাজির প্রতিবাদে হাসনাত-পাটওয়ারীর প্রতীকী ‘গণভিক্ষা’ বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, বললেন রুমিন ফারহানা পশ্চিমবঙ্গে টিভিকের প্রথম কার্যালয়, সামাজিক কাজ দিয়ে সংগঠন বিস্তারের পরিকল্পনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার সুযোগ আরও বাড়ল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

বাংলাদেশে চলাচলকারী বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক ডেবিট ও ক্রেডিট কার্ডে কেনার সুযোগ আরও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দিষ্ট শর্ত পূরণ করলে বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের জন্য এসব কার্ড ব্যবহার করে টিকিট কিনতে পারবেন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) এ বিষয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ২০২৫ সালের ১৯ নভেম্বর জারি করা আগের নির্দেশনায় পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুনঃ  অপ্রতিমকে নিয়ে ফেক আইডিতে অপপ্রচার, থানায় জিডি বাবার

নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশি এয়ারলাইনসের টিকিট বিক্রির অর্থ বাংলাদেশে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি করা না হলেও আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনার সুবিধা পাওয়া যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট এয়ারলাইনস তাদের আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে দেশের বাইরে টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তি করতে পারবে।

আরও পড়ুনঃ  আবারও কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

বাংলাদেশে পরিচালিত ১৭টি বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। এভাবে কেনা টিকিটের মূল্য প্রযোজ্য ভ্রমণসীমার বাইরে থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনার লেনদেন যাচাইয়ের পর সংশ্লিষ্ট ব্যাংক গ্রাহকের কার্ডে ব্যয় করা অর্থ পুনরায় জমা বা রিফিল করতে পারবে। এ ক্ষেত্রে গ্রাহক ও ব্যাংকের বিদ্যমান ব্যাংকার-গ্রাহক সম্পর্কের আওতাধীন ব্যবস্থা অনুসরণ করা হবে।

আরও পড়ুনঃ  নোয়াখালীতে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগে উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারী বরখাস্ত

এ ধরনের লেনদেন নির্ধারিত রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে জানাতেও অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়সংশ্লিষ্টরা। তাদের মতে, এর ফলে বিদেশি এয়ারলাইনসগুলোর টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তির জন্য বাংলাদেশে স্থানীয় অ্যাকোয়ারিং ব্যাংকের সঙ্গে পৃথক ব্যবস্থা করার প্রয়োজন কমবে। এতে অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়াও আরও সহজ হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২২ অননুমোদিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা

আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার সুযোগ আরও বাড়ল

আপডেটের সময়: ০৭:১৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে চলাচলকারী বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক ডেবিট ও ক্রেডিট কার্ডে কেনার সুযোগ আরও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দিষ্ট শর্ত পূরণ করলে বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের জন্য এসব কার্ড ব্যবহার করে টিকিট কিনতে পারবেন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) এ বিষয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ২০২৫ সালের ১৯ নভেম্বর জারি করা আগের নির্দেশনায় পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুনঃ  ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর