ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২ বাঁশখালীতে মৎস্যঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত রাজধানীর পাশে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক ১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আর্জেন্টিনা-মিশর মহারণে বাঁশি বাজাবেন লাল কার্ড বিতর্কে আলোচিত সেই রেফারি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৩১ সময় দেখুন

বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনা আরও বাড়িয়ে আজ আটলান্টায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। শেষ ষোলোর এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফ্রান্সের অভিজ্ঞ রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ের। আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত এই রেফারি এবারই প্রথম আর্জেন্টিনার কোনো ম্যাচে বাঁশি বাজাতে যাচ্ছেন।

চলমান বিশ্বকাপে এর আগে গ্রুপ পর্বের দুটি ম্যাচ পরিচালনা করেছেন লেটেক্সিয়ের। আইভরি কোস্ট-ইকুয়েডর এবং সৌদি আরব-কেপ ভার্দে ম্যাচে দায়িত্ব পালন করে তিনি মোট আটটি হলুদ কার্ড দেখিয়েছেন। মাঠে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের জন্য তিনি পরিচিত।

আরও পড়ুনঃ  ‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’— ট্রাম্প

ইউরোপের অন্যতম প্রতিশ্রুতিশীল রেফারি হিসেবে পরিচিত লেটেক্সিয়ের ২০১৬ সালে মাত্র ২৮ বছর বয়সে ফরাসি লিগ ওয়ানে অভিষেক করেন। ফরাসি শীর্ষ লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ রেফারি হিসেবে দায়িত্ব পালনের পর ফিফার স্বীকৃতি অর্জন করেন। এরপর বুলগেরিয়া-বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করে ধীরে ধীরে উয়েফা ইউরোপা লিগের ফাইনাল, উয়েফা সুপার কাপ, ইউরো ২০২৪ এবং অলিম্পিক গেমসের মতো বড় আসরের ম্যাচও পরিচালনা করেছেন।

আরও পড়ুনঃ  আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হারের পর গম্ভীরের কোচিং প্যানেলে বড় পরিবর্তন

যদিও আর্জেন্টিনা জাতীয় দলের কোনো ম্যাচে এর আগে তাকে দেখা যায়নি, তবে বর্তমান স্কোয়াডের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে তার পরিচয় রয়েছে। বিশেষ করে ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো চলতি বছরের ২২ মার্চ লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে অলিম্পিক লিওঁর হয়ে খেলতে গিয়ে লেটেক্সিয়েরের কাছ থেকে সরাসরি লাল কার্ড দেখেছিলেন।

আরও পড়ুনঃ  জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৩

এ কারণে শেষ ষোলোর এই হাইভোল্টেজ ম্যাচে ফরাসি রেফারির সিদ্ধান্তও আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। গুরুত্বপূর্ণ এই নকআউট লড়াইয়ে তার বাঁশি ম্যাচের গতিপথে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার অপেক্ষা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান

আর্জেন্টিনা-মিশর মহারণে বাঁশি বাজাবেন লাল কার্ড বিতর্কে আলোচিত সেই রেফারি

আপডেটের সময়: ০৯:২৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনা আরও বাড়িয়ে আজ আটলান্টায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। শেষ ষোলোর এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফ্রান্সের অভিজ্ঞ রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ের। আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত এই রেফারি এবারই প্রথম আর্জেন্টিনার কোনো ম্যাচে বাঁশি বাজাতে যাচ্ছেন।

চলমান বিশ্বকাপে এর আগে গ্রুপ পর্বের দুটি ম্যাচ পরিচালনা করেছেন লেটেক্সিয়ের। আইভরি কোস্ট-ইকুয়েডর এবং সৌদি আরব-কেপ ভার্দে ম্যাচে দায়িত্ব পালন করে তিনি মোট আটটি হলুদ কার্ড দেখিয়েছেন। মাঠে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের জন্য তিনি পরিচিত।

আরও পড়ুনঃ  আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হারের পর গম্ভীরের কোচিং প্যানেলে বড় পরিবর্তন

ইউরোপের অন্যতম প্রতিশ্রুতিশীল রেফারি হিসেবে পরিচিত লেটেক্সিয়ের ২০১৬ সালে মাত্র ২৮ বছর বয়সে ফরাসি লিগ ওয়ানে অভিষেক করেন। ফরাসি শীর্ষ লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ রেফারি হিসেবে দায়িত্ব পালনের পর ফিফার স্বীকৃতি অর্জন করেন। এরপর বুলগেরিয়া-বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করে ধীরে ধীরে উয়েফা ইউরোপা লিগের ফাইনাল, উয়েফা সুপার কাপ, ইউরো ২০২৪ এবং অলিম্পিক গেমসের মতো বড় আসরের ম্যাচও পরিচালনা করেছেন।

আরও পড়ুনঃ  ভিনিসিয়ুসকে দলে টানতে প্রস্তুত আর্সেনাল, চুক্তি বাড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ

যদিও আর্জেন্টিনা জাতীয় দলের কোনো ম্যাচে এর আগে তাকে দেখা যায়নি, তবে বর্তমান স্কোয়াডের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে তার পরিচয় রয়েছে। বিশেষ করে ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো চলতি বছরের ২২ মার্চ লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে অলিম্পিক লিওঁর হয়ে খেলতে গিয়ে লেটেক্সিয়েরের কাছ থেকে সরাসরি লাল কার্ড দেখেছিলেন।

আরও পড়ুনঃ  চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১