ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার পিরোজপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশে ডিবিপ্রধান হারুনকে সরানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা চার সংকটে বিদ্যুৎ খাত, রেকর্ড লোডশেডিংয়ে ভোগান্তি গভীর রাতে পাসপোর্ট অফিসের কর্মকর্তা নারীসহ পুলিশ হেফাজতে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড পেল মেডিয়েশনে মামলা নিষ্পত্তির ক্ষমতা রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন হরমুজগামী জাহাজ থামাতে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়ল যুক্তরাষ্ট্র
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা: এরপরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১৬ সময় দেখুন

“বিরল পূর্ণ সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব, বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে শুরু”

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ। একই সরলরেখায় সূর্য, চাঁদ ও পৃথিবী অবস্থান করায় তৈরি হবে এই মহাজাগতিক দৃশ্য। ২০২৪ সালের এপ্রিলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পর আবারও এমন বিরল দৃশ্য দেখার সুযোগ পাচ্ছেন পৃথিবীবাসী।

এবারের পূর্ণ সূর্যগ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালসহ উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু এলাকাতেও গ্রহণের দৃশ্য দেখা যাবে।

আরও পড়ুনঃ  চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বিশেষজ্ঞদের মতে, ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ডের বিভিন্ন এলাকা থেকে পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হতে যাচ্ছে। ফলে এ মহাজাগতিক ঘটনা দেখতে ইউরোপের বিভিন্ন দেশে জড়ো হয়েছেন অসংখ্য পর্যটক ও জ্যোতির্বিজ্ঞানপ্রেমী।

তবে গ্রহণ দেখার প্রস্তুতি নেওয়া দর্শনার্থীদের জন্য আবহাওয়াও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস থাকায় শেষ মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে গ্রহণের দৃশ্য উপভোগ করা কঠিন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে। পুরো গ্রহণের স্থায়িত্ব হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড

আরও পড়ুনঃ  মাদকাসক্তদের বড় অংশই ইয়াবা'য়, শিক্ষার্থীর সংখ্যাও কম নয়

কীভাবে ঘটে সূর্যগ্রহণ?

চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে সূর্যের আলো পৃথিবীর কোনো অংশে পৌঁছাতে বাধা দেয়, তখন সূর্যগ্রহণ ঘটে। আর চাঁদ যখন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে, তখন সেটিকে বলা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

বিজ্ঞানীরা জানান, পৃথিবী থেকে সূর্য ও চাঁদকে প্রায় একই আকারের দেখানোর কারণেই কখনো কখনো চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দিতে পারে। তখন দিনের আলো হঠাৎ কমে গিয়ে অল্প সময়ের জন্য চারপাশে রাতের মতো অন্ধকার নেমে আসে।

কতটা বিরল পূর্ণ সূর্যগ্রহণ?

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, প্রতি বছর পৃথিবীর কোথাও না কোথাও প্রায় দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ ঘটে। তবে এর মধ্যে পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বিরল।

আরও পড়ুনঃ  মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করার চেষ্টা চলছে: রিজভী

গড়ে কোনো নির্দিষ্ট স্থান থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ পেতে কয়েক শত বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এ কারণেই প্রতিটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ জ্যোতির্বিজ্ঞানী, গবেষক ও সাধারণ মানুষের কাছে বিশেষ আকর্ষণের বিষয়।

এবারের গ্রহণও তাই মহাকাশপ্রেমীদের জন্য বিশেষ এক আয়োজন। ইউরোপের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে গ্রহণ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আকাশে কয়েক মিনিটের জন্য তৈরি হবে এক বিরল ও মনোমুগ্ধকর মহাজাগতিক দৃশ্য।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা: এরপরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ

আপডেটের সময়: ১০:৫৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

“বিরল পূর্ণ সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব, বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে শুরু”

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ। একই সরলরেখায় সূর্য, চাঁদ ও পৃথিবী অবস্থান করায় তৈরি হবে এই মহাজাগতিক দৃশ্য। ২০২৪ সালের এপ্রিলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পর আবারও এমন বিরল দৃশ্য দেখার সুযোগ পাচ্ছেন পৃথিবীবাসী।

এবারের পূর্ণ সূর্যগ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালসহ উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু এলাকাতেও গ্রহণের দৃশ্য দেখা যাবে।

আরও পড়ুনঃ  চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বিশেষজ্ঞদের মতে, ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ডের বিভিন্ন এলাকা থেকে পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হতে যাচ্ছে। ফলে এ মহাজাগতিক ঘটনা দেখতে ইউরোপের বিভিন্ন দেশে জড়ো হয়েছেন অসংখ্য পর্যটক ও জ্যোতির্বিজ্ঞানপ্রেমী।

তবে গ্রহণ দেখার প্রস্তুতি নেওয়া দর্শনার্থীদের জন্য আবহাওয়াও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস থাকায় শেষ মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে গ্রহণের দৃশ্য উপভোগ করা কঠিন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে। পুরো গ্রহণের স্থায়িত্ব হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড

আরও পড়ুনঃ  গোয়ালন্দের উন্নয়নে চলতি অর্থবছরেই বড় পদক্ষেপের আশ্বাস প্রতিমন্ত্রীর

কীভাবে ঘটে সূর্যগ্রহণ?

চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে সূর্যের আলো পৃথিবীর কোনো অংশে পৌঁছাতে বাধা দেয়, তখন সূর্যগ্রহণ ঘটে। আর চাঁদ যখন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে, তখন সেটিকে বলা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

বিজ্ঞানীরা জানান, পৃথিবী থেকে সূর্য ও চাঁদকে প্রায় একই আকারের দেখানোর কারণেই কখনো কখনো চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দিতে পারে। তখন দিনের আলো হঠাৎ কমে গিয়ে অল্প সময়ের জন্য চারপাশে রাতের মতো অন্ধকার নেমে আসে।

কতটা বিরল পূর্ণ সূর্যগ্রহণ?

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, প্রতি বছর পৃথিবীর কোথাও না কোথাও প্রায় দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ ঘটে। তবে এর মধ্যে পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বিরল।

আরও পড়ুনঃ  আইফোনের ২০ বছর পূর্তিতে বড় চমক, নতুন নকশায় আসছে ২০২৭-এর প্রো মডেল