ঢাকা ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি রাজের নতুন ধারাবাহিকে অভিষেক রাইসার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে চুরির অভিযোগ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ বিদেশে চিকিৎসায় ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক কেপটাউন বল টেম্পারিং: নতুন তদন্তে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া তৃতীয় টার্মিনালের পরিচালনা চুক্তি নিয়ে আজ বেবিচকের বোর্ডসভা কপ-৩১ সম্মেলনে খলিলুর রহমানের তিন অগ্রাধিকার দুই মাসের ব্যবধানে ফের বৈঠকে বসছেন তারেক রহমান ও এরদোয়ান নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, অসুস্থ ৪৮ শিক্ষার্থী ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাবটি এগিয়েছে

  • Arif
  • আপডেটের সময়: ০৯:০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৪৫ সময় দেখুন

ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্ত বা খেয়ালখুশি মতো যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা খর্ব করতে মার্কিন সিনেটে একটি যুদ্ধ-ক্ষমতা প্রস্তাব (ওয়ার পাওয়ার রেজল্যুশন) পাস হয়েছে। ইরান যুদ্ধ শুরুর ঠিক ৮০ দিনের মাথায় আনা এই প্রস্তাবটি ট্রাম্পের নিজের দল রিপাবলিকানের চার সিনেটরের সমর্থন নিয়ে পাস হয়, যা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এক বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (২০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ মে) কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া যাবে না— এই মর্মে আনা পদ্ধতিগত প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে ৫০টি এবং বিপক্ষে ৪৭টি। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ডেমোক্র্যাটদের সাথে ট্রাম্পের নিজের দলের চারজন সিনেটর একাত্মতা প্রকাশ করায় প্রস্তাবটি সহজেই প্রথম ধাপ পার করে।

আরও পড়ুনঃ  নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

মার্কিন সংবিধান অনুযায়ী, যুদ্ধ ঘোষণার চূড়ান্ত ক্ষমতা কেবল মার্কিন কংগ্রেসের। আইনপ্রণেতাদের একাংশ দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিলেন যে, ট্রাম্প একক সিদ্ধান্তেই মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে দিয়ে ইরানের ওপর হামলা চালাচ্ছেন, যা সংবিধানের লঙ্ঘন। গত ১ মে এই সংঘাত ৬০ দিনের আইনি সময়সীমা পার করে। ১৯৭৩ সালের মার্কিন যুদ্ধ-ক্ষমতা আইন অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমতি ছাড়া সর্বোচ্চ ৬০ দিন সামরিক অভিযান চালাতে পারেন।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬ দেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের কড়া সতর্কতা

যদিও এর আগে গত ১ মে ট্রাম্প দাবি করেছিলেন, একটি যুদ্ধবিরতির মাধ্যমে ইরানের সাথে শত্রুতার অবসান ঘটেছে। তবে বাস্তবে মার্কিন বাহিনী এখনো ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করে রেখেছে এবং তাদের জাহাজে হামলা চালাচ্ছে। অন্যদিকে, ইরানও হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ করে মার্কিন জাহাজে পাল্টা আঘাত হানছে। ফলে যুদ্ধবিরতির দাবিকে কেবল আইনি ফাঁকফোকর হিসেবে দেখছেন ডেমোক্র্যাটরা।

সিনেটের এই পদ্ধতিগত ভোটে জয় আসলেও প্রস্তাবটি চূড়ান্তভাবে কার্যকর হতে এখনো বড় ধরনের আইনি বাধা রয়েছে। ১০০ সদস্যের সিনেটে এটি চূড়ান্ত পাস হওয়ার পর একে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি সভায় (হাউস অব রিপ্রেজেন্টেটিভ) পাস হতে হবে। এরপর এটি প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হলে ট্রাম্প এতে ‘ভেটো’ দেবেন তা নিশ্চিত। সেই ভেটো বাতিল করে প্রস্তাবটি আইন হিসেবে কার্যকর করতে হলে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ডেমোক্র্যাটদের জন্য বেশ কঠিন।

আরও পড়ুনঃ  হাঁটুর চোটে চেকিয়ার বিপক্ষে অনিশ্চিত ইয়ামাল

তা সত্ত্বেও ট্রাম্পের নিজ দলের সিনেটরদের এই বিদ্রোহ প্রমাণ করে যে, ইরানের সাথে একটি দীর্ঘস্থায়ী, ব্যয়বহুল এবং সুনির্দিষ্ট কৌশলহীন যুদ্ধ নিয়ে খোদ মার্কিন নীতিনির্ধারকদের ভেতরেই তীব্র অসন্তোষ ও উদ্বেগ দানা বাঁধছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাবটি এগিয়েছে

আপডেটের সময়: ০৯:০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্ত বা খেয়ালখুশি মতো যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা খর্ব করতে মার্কিন সিনেটে একটি যুদ্ধ-ক্ষমতা প্রস্তাব (ওয়ার পাওয়ার রেজল্যুশন) পাস হয়েছে। ইরান যুদ্ধ শুরুর ঠিক ৮০ দিনের মাথায় আনা এই প্রস্তাবটি ট্রাম্পের নিজের দল রিপাবলিকানের চার সিনেটরের সমর্থন নিয়ে পাস হয়, যা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এক বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (২০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ মে) কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া যাবে না— এই মর্মে আনা পদ্ধতিগত প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে ৫০টি এবং বিপক্ষে ৪৭টি। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ডেমোক্র্যাটদের সাথে ট্রাম্পের নিজের দলের চারজন সিনেটর একাত্মতা প্রকাশ করায় প্রস্তাবটি সহজেই প্রথম ধাপ পার করে।

আরও পড়ুনঃ  নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

মার্কিন সংবিধান অনুযায়ী, যুদ্ধ ঘোষণার চূড়ান্ত ক্ষমতা কেবল মার্কিন কংগ্রেসের। আইনপ্রণেতাদের একাংশ দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিলেন যে, ট্রাম্প একক সিদ্ধান্তেই মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে দিয়ে ইরানের ওপর হামলা চালাচ্ছেন, যা সংবিধানের লঙ্ঘন। গত ১ মে এই সংঘাত ৬০ দিনের আইনি সময়সীমা পার করে। ১৯৭৩ সালের মার্কিন যুদ্ধ-ক্ষমতা আইন অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমতি ছাড়া সর্বোচ্চ ৬০ দিন সামরিক অভিযান চালাতে পারেন।

আরও পড়ুনঃ  তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই

যদিও এর আগে গত ১ মে ট্রাম্প দাবি করেছিলেন, একটি যুদ্ধবিরতির মাধ্যমে ইরানের সাথে শত্রুতার অবসান ঘটেছে। তবে বাস্তবে মার্কিন বাহিনী এখনো ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করে রেখেছে এবং তাদের জাহাজে হামলা চালাচ্ছে। অন্যদিকে, ইরানও হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ করে মার্কিন জাহাজে পাল্টা আঘাত হানছে। ফলে যুদ্ধবিরতির দাবিকে কেবল আইনি ফাঁকফোকর হিসেবে দেখছেন ডেমোক্র্যাটরা।

সিনেটের এই পদ্ধতিগত ভোটে জয় আসলেও প্রস্তাবটি চূড়ান্তভাবে কার্যকর হতে এখনো বড় ধরনের আইনি বাধা রয়েছে। ১০০ সদস্যের সিনেটে এটি চূড়ান্ত পাস হওয়ার পর একে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি সভায় (হাউস অব রিপ্রেজেন্টেটিভ) পাস হতে হবে। এরপর এটি প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হলে ট্রাম্প এতে ‘ভেটো’ দেবেন তা নিশ্চিত। সেই ভেটো বাতিল করে প্রস্তাবটি আইন হিসেবে কার্যকর করতে হলে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ডেমোক্র্যাটদের জন্য বেশ কঠিন।

আরও পড়ুনঃ  পুরস্কার গ্রহণে রেজা পাহলভি, জার্মানিতে শুরু বিতর্ক