
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বড় ধরনের হ্রাস করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ৮৮৫ টাকা।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই দর ঘোষণা করেন। নতুন মূল্য আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে।
একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭৪ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম ও জাহাজভাড়া কমে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিক মূল্যবৃদ্ধির পর এবার বড় ধরনের এই কমানো সাধারণ ভোক্তাদের জন্য স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 




















