ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কুড়িগ্রামে ২৫ বছরের সঞ্চয়ে নদীর ওপর সেতু বানালেন শ্রমিক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৭১ সময় দেখুন

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম ; কুড়িগ্রামের উলিপুরে এক শ্রমিকের উদ্যোগে নির্মিত কাঠের সেতুতে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে চলা স্থানীয় মানুষের দুর্ভোগের অবসান হয়েছে।

জানা গেছে, উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল করিম। তি‌নি স্থানীয় বাজারে পণ্য লোড-আনলোডের দিনমজুর হিসেবে কাজ করেন। নিজের ২৫ বছরের সঞ্চয়, মোটরসাইকেল বিক্রির টাকা ও ঋণ মিলিয়ে প্রায় তিন লাখ টাকা ব্যয়ে বুড়ি তিস্তা নদীর ওপর ১২০ ফুট দীর্ঘ একটি কাঠের সেতু নির্মাণ করেন।

আরও পড়ুনঃ  “মাটির নিচে গোপন ট্যাংক: হবিগঞ্জে দুই দিনে চুরি ৪২৯২ লিটার কনডেনসেট”

স্থানীয়রা জানান, উলিপুর রেল‌স্টেশ‌নের পা‌শে ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী রেলসেতুর ওপর দিয়ে চলাচল করতে হতো। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি ও ভোগান্তির মধ্যে থাকতে হতো। নতুন সেতুটি নির্মাণের ফলে এখন নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত হয়েছে। এতে আশপাশের ক‌য়েক গ্রামের মানুষ উপকৃত হচ্ছেন।

স্থানীয়রা ব‌লেন, আগে এই পথে চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। বিশেষ করে শিক্ষার্থী, অসুস্থ রোগী ও শ্রমজীবী মানুষের জন্য এটি ছিল বড় ভোগান্তির কারণ। বর্তমানে সেতুটি চালু হওয়ায় তাদের চলাচল অনেক সহজ হয়েছে।

আরও পড়ুনঃ  দাকোপে ভয়াবহ নদীভাঙন, ভিটেমাটি হারিয়ে দিশেহারা উপকূলের মানুষ

গত ১৭ এপ্রিল আব্দুল করিমের মায়ের মাধ্যমে সেতুটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সেতুর নিচে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সহস্রা‌ধিক মানুষ উপস্থিত ছিলেন।

এ বিষ‌য়ে আব্দুল করিম ব‌লেন, এখা‌নে রেল ব্রিজ‌টি খুবই ঝুঁকিপূর্ণ। আমি মা‌ঝে ম‌ধ্যে এসে দে‌খি এদিক দি‌য়ে মানুষের চলাচল কর‌তে খুব অ‌সু‌বিধা হয়। অনেক সময় ব্রিজ‌ থে‌কে মানুষ প‌ড়ে যায়। অনেক জনপ্রতিনি‌ধি আস‌ছে-গে‌ছে, কিন্তু উদ্যোগ নেয়‌নি। তা‌ই এটা আমার অনেক দি‌নের সাধনা ছিল, এখা‌নে এক‌টা ‌ব্রিজ করে দিব। এজন‌্য ২৫ বছরের সঞ্চয়, একটা খা‌সি ও শ‌খের মোটরসাইকেল বি‌ক্রি এবং ঋণের টাকা দিয়ে ব্রিজ‌টি ক‌রে‌ছি।

আরও পড়ুনঃ  ঝাড়ফুঁকের আড়ালে কিশোরীকে নির্যাতনের অভিযোগ, কবিরাজ আটক
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুড়িগ্রামে ২৫ বছরের সঞ্চয়ে নদীর ওপর সেতু বানালেন শ্রমিক

আপডেটের সময়: ১০:৫৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম ; কুড়িগ্রামের উলিপুরে এক শ্রমিকের উদ্যোগে নির্মিত কাঠের সেতুতে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে চলা স্থানীয় মানুষের দুর্ভোগের অবসান হয়েছে।

জানা গেছে, উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল করিম। তি‌নি স্থানীয় বাজারে পণ্য লোড-আনলোডের দিনমজুর হিসেবে কাজ করেন। নিজের ২৫ বছরের সঞ্চয়, মোটরসাইকেল বিক্রির টাকা ও ঋণ মিলিয়ে প্রায় তিন লাখ টাকা ব্যয়ে বুড়ি তিস্তা নদীর ওপর ১২০ ফুট দীর্ঘ একটি কাঠের সেতু নির্মাণ করেন।

আরও পড়ুনঃ  আলু রোপণের মৌসুম চলছে বগুড়ার মাঠে মাঠে

স্থানীয়রা জানান, উলিপুর রেল‌স্টেশ‌নের পা‌শে ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী রেলসেতুর ওপর দিয়ে চলাচল করতে হতো। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি ও ভোগান্তির মধ্যে থাকতে হতো। নতুন সেতুটি নির্মাণের ফলে এখন নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত হয়েছে। এতে আশপাশের ক‌য়েক গ্রামের মানুষ উপকৃত হচ্ছেন।

স্থানীয়রা ব‌লেন, আগে এই পথে চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। বিশেষ করে শিক্ষার্থী, অসুস্থ রোগী ও শ্রমজীবী মানুষের জন্য এটি ছিল বড় ভোগান্তির কারণ। বর্তমানে সেতুটি চালু হওয়ায় তাদের চলাচল অনেক সহজ হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতি ও ওভারটেকিং, সাড়ে চার বছরে ১৫২ প্রাণহানি

গত ১৭ এপ্রিল আব্দুল করিমের মায়ের মাধ্যমে সেতুটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সেতুর নিচে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সহস্রা‌ধিক মানুষ উপস্থিত ছিলেন।

এ বিষ‌য়ে আব্দুল করিম ব‌লেন, এখা‌নে রেল ব্রিজ‌টি খুবই ঝুঁকিপূর্ণ। আমি মা‌ঝে ম‌ধ্যে এসে দে‌খি এদিক দি‌য়ে মানুষের চলাচল কর‌তে খুব অ‌সু‌বিধা হয়। অনেক সময় ব্রিজ‌ থে‌কে মানুষ প‌ড়ে যায়। অনেক জনপ্রতিনি‌ধি আস‌ছে-গে‌ছে, কিন্তু উদ্যোগ নেয়‌নি। তা‌ই এটা আমার অনেক দি‌নের সাধনা ছিল, এখা‌নে এক‌টা ‌ব্রিজ করে দিব। এজন‌্য ২৫ বছরের সঞ্চয়, একটা খা‌সি ও শ‌খের মোটরসাইকেল বি‌ক্রি এবং ঋণের টাকা দিয়ে ব্রিজ‌টি ক‌রে‌ছি।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন