ঢাকা ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর, এডিটরস কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক তিন শর্তে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস নাইজেরিয়ায় ভয়াবহ সন্ত্রাসী হামলা, ৮ শিশুসহ নিহত অন্তত ৩০ টানা তৃতীয় দিন থেমে আছে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, কূটনৈতিক সমাধানের নতুন আশা বিশ্ব হেপাটাইটিস দিবস আজ: দেশে বছরে প্রাণ হারান ২০ হাজার মানুষ, সর্বজনীন স্ক্রিনিং ও টিকাদানের তাগিদ বিশেষজ্ঞদের এক দশকের অপেক্ষার অবসান, আনোয়ারায় শুরু ১.৩ বিলিয়ন ডলারের বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলের নির্মাণ এইচএসসি পরীক্ষার্থীদের স্বস্তি: কুড়িগ্রামে ৭ দিনের পরিকল্পিত লোডশেডিং স্থগিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

টাঙ্গাইল-ভূঞাপুর-তারাকান্দি সড়কের ধসে পড়া অংশে দুর্ভোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১৬ সময় দেখুন

টাঙ্গাইল-ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কের ধসে পড়া অংশের মেরামতকাজ তিন দিনেও শেষ হয়নি। ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কায় আতঙ্কিত হয়ে প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন সড়কসংলগ্ন এলাকার মানুষ।

আরও পড়ুনঃ  তিন সপ্তাহ পর আজ থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা

যমুনা নদীর তীব্র স্রোতে সড়কের প্রায় ৭০ মিটার অংশ ধসে গেছে। এতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাখারিয়া গ্রামের মানুষ বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।

স্থানীয়দের ভাষ্য, দ্রুত সংস্কারকাজ শেষ না হলে পুরো বাঁধ ধসে পড়তে পারে এবং আশপাশের এলাকায় বন্যার পানি প্রবেশের ঝুঁকি তৈরি হবে। এ কারণে অনেক পরিবার আগাম সতর্কতা হিসেবে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিচ্ছে।

আরও পড়ুনঃ  ৫৫ বছরেও স্বীকৃতি মেলেনি নড়াইলের গণকবর, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্মৃতিস্তম্ভের দাবি

সড়কটি বন্ধ থাকায় গত তিন দিন ধরে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ সব ধরনের যানবাহন বিকল্প সড়ক ব্যবহার করছে। এতে যাতায়াতে অতিরিক্ত সময় লাগার পাশাপাশি পরিবহন ব্যয়ও বেড়েছে।

আরও পড়ুনঃ  রান্নার সময় মাংস সবুজ হলে কী করবেন? যা বললেন বাকৃবির বিশেষজ্ঞ

এদিকে ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেলে জরুরি প্রতিরোধকাজ চালিয়ে যাচ্ছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী রবিউল আওয়াল জানান, আগামী দুই দিনের মধ্যে মেরামতকাজ শেষ করার আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত স্থায়ী সংস্কার এবং বন্যা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর, এডিটরস কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক

টাঙ্গাইল-ভূঞাপুর-তারাকান্দি সড়কের ধসে পড়া অংশে দুর্ভোগ

আপডেটের সময়: ১১:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

টাঙ্গাইল-ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কের ধসে পড়া অংশের মেরামতকাজ তিন দিনেও শেষ হয়নি। ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কায় আতঙ্কিত হয়ে প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন সড়কসংলগ্ন এলাকার মানুষ।

আরও পড়ুনঃ  রান্নার সময় মাংস সবুজ হলে কী করবেন? যা বললেন বাকৃবির বিশেষজ্ঞ

যমুনা নদীর তীব্র স্রোতে সড়কের প্রায় ৭০ মিটার অংশ ধসে গেছে। এতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাখারিয়া গ্রামের মানুষ বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।

স্থানীয়দের ভাষ্য, দ্রুত সংস্কারকাজ শেষ না হলে পুরো বাঁধ ধসে পড়তে পারে এবং আশপাশের এলাকায় বন্যার পানি প্রবেশের ঝুঁকি তৈরি হবে। এ কারণে অনেক পরিবার আগাম সতর্কতা হিসেবে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিচ্ছে।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সড়কটি বন্ধ থাকায় গত তিন দিন ধরে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ সব ধরনের যানবাহন বিকল্প সড়ক ব্যবহার করছে। এতে যাতায়াতে অতিরিক্ত সময় লাগার পাশাপাশি পরিবহন ব্যয়ও বেড়েছে।

আরও পড়ুনঃ  রাজবাড়ীতে ট্রেন-বাস-অটোরিকশা-মাহিন্দ্রার ভয়াবহ সংঘর্ষ, নিহত ২