ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

টানা বৃষ্টিতে পাহাড়ধস, সাময়িকভাবে বন্ধ বান্দরবান-কেরানীহাট সড়ক যোগাযোগ

টানা চার দিনের ভারী বর্ষণের কারণে বান্দরবান-কেরানীহাট সড়কের লাল ব্রিজ এলাকার কসাইপাড়ায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বুধবার (৮ জুলাই) বিকেলে পাহাড় থেকে বিপুল পরিমাণ মাটি ও গাছ সড়কের ওপর এসে পড়ায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ  জলবায়ু সুরক্ষায় বাংলাদেশের বার্তা, কপ-৩১ সম্মেলনে পাট প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

পাহাড়ধসের ফলে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে দূরপাল্লার যাত্রী, পণ্যবাহী যানবাহন এবং ব্যক্তিগত গাড়ির যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

বান্দরবান-কেরানীহাট সড়কটি জেলার প্রধান প্রবেশপথ হওয়ায় এই সড়ক দিয়েই বান্দরবানের সঙ্গে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ পরিচালিত হয়। ফলে পাহাড়ধসের কারণে জেলার সঙ্গে দেশের অন্যান্য এলাকার যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় নকল দুধের কারবার, তথ্যদাতাকে হত্যার হুমকির অভিযোগ

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়কে জমে থাকা মাটি ও গাছ অপসারণের কাজ শুরু করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও দ্রুত সড়কটি সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

আরও পড়ুনঃ  ছয় দেশে ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

এদিকে টানা বর্ষণের কারণে জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড়ধসের ঝুঁকি আরও বেড়েছে। এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী এবং পাহাড়ি সড়কে চলাচলকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে প্রেমের গল্পে শাকিব খান

টানা বৃষ্টিতে পাহাড়ধস, সাময়িকভাবে বন্ধ বান্দরবান-কেরানীহাট সড়ক যোগাযোগ

আপডেটের সময়: ০৭:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

টানা চার দিনের ভারী বর্ষণের কারণে বান্দরবান-কেরানীহাট সড়কের লাল ব্রিজ এলাকার কসাইপাড়ায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বুধবার (৮ জুলাই) বিকেলে পাহাড় থেকে বিপুল পরিমাণ মাটি ও গাছ সড়কের ওপর এসে পড়ায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় নকল দুধের কারবার, তথ্যদাতাকে হত্যার হুমকির অভিযোগ

পাহাড়ধসের ফলে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে দূরপাল্লার যাত্রী, পণ্যবাহী যানবাহন এবং ব্যক্তিগত গাড়ির যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

বান্দরবান-কেরানীহাট সড়কটি জেলার প্রধান প্রবেশপথ হওয়ায় এই সড়ক দিয়েই বান্দরবানের সঙ্গে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ পরিচালিত হয়। ফলে পাহাড়ধসের কারণে জেলার সঙ্গে দেশের অন্যান্য এলাকার যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে।

আরও পড়ুনঃ  ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে