ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের প্রেমের বিরোধে কিশোরী তানজিলা হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার ঘাতক প্রেমিক ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন: পাঁচটির মুনাফা বেড়েছে, কমেছে একটির আদালতে আবেগঘন মন্তব্য লতিফ সিদ্দিকীর, ‘ফাঁসি দিয়ে দিন, আমি প্রস্তুত’ গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ইটপাটকেলে ভাঙচুর রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী পাবনায় সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা, মরদেহ উদ্ধার টয়লেটের ট্যাংকি থেকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

 ঢাবিতে SEL Summit-এর সমাপনী ও আন্তঃবিশ্ববিদ্যালয় আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ (OSL) বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত Strategic and Entrepreneurial Leadership (SEL) Summit-এর সমাপনী অনুষ্ঠান এবং Innovation, Creativity and Entrepreneurship (ICE) Center-এর তত্ত্বাবধানে আন্তঃবিশ্ববিদ্যালয় Idea Competition-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। সভাপতিত্ব করেন OSL বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান।

আরও পড়ুনঃ  হবিগঞ্জে হামলার পর এনসিপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণাকেন্দ্রিক, উদ্ভাবননির্ভর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা ও উদ্যোক্তা-দক্ষতা বিকাশের ওপর গুরুত্বারোপ করে চাকরিপ্রত্যাশীর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, OSL বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের তিনি অভিনন্দন জানান এবং নেতৃত্ব বিকাশ ও উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে বিভাগের অগ্রগতির প্রশংসা করেন।

আরও পড়ুনঃ  সেমিকন্ডাক্টর শিল্পে বড় সম্ভাবনা, ২০৩০ সালের মধ্যে ১ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় Idea Competition-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘Capacity Building of Universities in Bangladesh to Promote Youth Entrepreneurship (Creative Bangladesh)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অ্যালামনাই অংশ নিতে পারবেন।

নির্বাচিত দলগুলো ৩২০ ঘণ্টাব্যাপী Entrepreneurship Education Program-এ অংশগ্রহণের সুযোগ পাবে। এই কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ, মেন্টরিং এবং কারিগরি সহায়তার মাধ্যমে উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায়িক উদ্যোগে রূপ দেওয়ার সুযোগ সৃষ্টি করা হবে।

আরও পড়ুনঃ  বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ

প্রতিযোগিতার আবেদন গ্রহণ ১ থেকে ১৪ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে। আগামী ২২ ও ২৩ জুলাই আইডিয়া পিচিং পর্ব অনুষ্ঠিত হবে। কৃষি, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, জলবায়ু, জ্বালানি, ই-কমার্স ও সৃজনশীল শিল্পসহ বিভিন্ন খাতের উদ্ভাবনী ধারণা নিয়ে শিক্ষার্থী ও অ্যালামনাইদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী

 ঢাবিতে SEL Summit-এর সমাপনী ও আন্তঃবিশ্ববিদ্যালয় আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন

আপডেটের সময়: ০১:২২:০২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ (OSL) বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত Strategic and Entrepreneurial Leadership (SEL) Summit-এর সমাপনী অনুষ্ঠান এবং Innovation, Creativity and Entrepreneurship (ICE) Center-এর তত্ত্বাবধানে আন্তঃবিশ্ববিদ্যালয় Idea Competition-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। সভাপতিত্ব করেন OSL বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান।

আরও পড়ুনঃ  বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণাকেন্দ্রিক, উদ্ভাবননির্ভর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা ও উদ্যোক্তা-দক্ষতা বিকাশের ওপর গুরুত্বারোপ করে চাকরিপ্রত্যাশীর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, OSL বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের তিনি অভিনন্দন জানান এবং নেতৃত্ব বিকাশ ও উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে বিভাগের অগ্রগতির প্রশংসা করেন।

আরও পড়ুনঃ  আপত্তি উপেক্ষা করে আবারও জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় Idea Competition-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘Capacity Building of Universities in Bangladesh to Promote Youth Entrepreneurship (Creative Bangladesh)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অ্যালামনাই অংশ নিতে পারবেন।

নির্বাচিত দলগুলো ৩২০ ঘণ্টাব্যাপী Entrepreneurship Education Program-এ অংশগ্রহণের সুযোগ পাবে। এই কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ, মেন্টরিং এবং কারিগরি সহায়তার মাধ্যমে উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায়িক উদ্যোগে রূপ দেওয়ার সুযোগ সৃষ্টি করা হবে।

আরও পড়ুনঃ  একরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ট্রাইব্যুনালে