ঢাকা ০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকায় চালু হচ্ছে আরেক দেশের ভিসা সেন্টার জানা গেল কবে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন ভারী বৃষ্টির আশঙ্কায় মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি বিধ্বস্ত নেপালে প্রাণহানি বেড়ে ১৬০, বিহারে বন্যার শঙ্কা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ঢাকায় দুপুরের আগেই নামতে পারে বৃষ্টি, বজ্রবৃষ্টিরও আভাস রোহিঙ্গারা দেশে ফিরুক, তা কোনোভাবেই চায় না মিয়ানমার: সামি হামদি ট্রাম্পের হুমকি: লেক অন্টারিওর নাম হতে পারে ‘লেক আমেরিকা’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পাঁচ দিনের কর্মসূচি, ১ সেপ্টেম্বর সমাধিতে শ্রদ্ধা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা, ডিএসইর সামনে বিক্ষোভ

ঢাকা: শেয়ারবাজারে ধারাবাহিক দরপতন ও সাধারণ বিনিয়োগকারীদের লোকসানের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভবনের সামনে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শেয়ারবাজারে দুর্বল মৌলভিত্তির বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি চলছে। একই সঙ্গে বাজারে নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত ও হস্তক্ষেপ নিয়েও প্রশ্ন তোলেন তারা।

আরও পড়ুনঃ  বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বিনিয়োগকারীদের দাবি, সাম্প্রতিক দরপতনের কারণে সাধারণ বিনিয়োগকারীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। কিন্তু বাজারের স্থিতিশীলতা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর ভূমিকা প্রত্যাশিত মাত্রায় দেখা যাচ্ছে না।

সমাবেশে বক্তারা বলেন, পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিশেষ করে বাজারে অনিয়ম ও কারসাজির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

তারা আরও বলেন, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি বাজারের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  জুয়েলারি খাত থেকে ২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্য বাজুসের

বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা শেয়ারবাজারকে স্থিতিশীল রাখতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে বাজারে যারা পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি বা কারসাজির সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান তারা।

সমাবেশ থেকে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঢাকায় চালু হচ্ছে আরেক দেশের ভিসা সেন্টার

দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা, ডিএসইর সামনে বিক্ষোভ

আপডেটের সময়: ০৫:৪৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

ঢাকা: শেয়ারবাজারে ধারাবাহিক দরপতন ও সাধারণ বিনিয়োগকারীদের লোকসানের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভবনের সামনে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শেয়ারবাজারে দুর্বল মৌলভিত্তির বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি চলছে। একই সঙ্গে বাজারে নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত ও হস্তক্ষেপ নিয়েও প্রশ্ন তোলেন তারা।

আরও পড়ুনঃ  বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বিনিয়োগকারীদের দাবি, সাম্প্রতিক দরপতনের কারণে সাধারণ বিনিয়োগকারীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। কিন্তু বাজারের স্থিতিশীলতা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর ভূমিকা প্রত্যাশিত মাত্রায় দেখা যাচ্ছে না।

সমাবেশে বক্তারা বলেন, পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিশেষ করে বাজারে অনিয়ম ও কারসাজির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  নুসরাত হত্যা মামলার রায় ঘিরে সোনাগাজীতে বাড়তি নিরাপত্তা

তারা আরও বলেন, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি বাজারের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  মেয়েদের সর্বজনীন উপবৃত্তি ফেরানোর উদ্যোগ, সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর