ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নড়াইলের কালিয়ায় ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপর গাছ ভেঙে পড়ে আহত ২

নড়াইলের কালিয়া পৌরসভার শামসুন্নাহার কিন্ডারগার্টেন বিদ্যালয়ে ক্লাস চলাকালীন টিনশেড শ্রেণিকক্ষের ওপর ঝড়ে নারিকেল গাছ ভেঙে পড়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌরসভার ছোট কালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো—সিয়াম শেখ (১১), ছোট কালিয়া গ্রামের নুর জামালের ছেলে এবং মাজেদুল ইসলাম (৯), রামনগর গ্রামের জহির শেখের ছেলে।

আরও পড়ুনঃ  অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবক গ্রেপ্তার

স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালীন হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে বিদ্যালয় প্রাঙ্গণের পাশে থাকা একটি পুরনো ও ঝুঁকিপূর্ণ নারিকেল গাছ ভেঙে শ্রেণিকক্ষের ওপর পড়ে। এতে ক্লাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিয়াম শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুনঃ  মনুষ্যসৃষ্ট সংকটে হুমকির মুখে সুন্দরবন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার তাগিদ

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এদিকে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণ বা ছাঁটাই না করায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন অভিভাবক ও এলাকাবাসী। তবে শামসুন্নাহার কিন্ডারগার্টেন বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে পুকুরপাড়ের ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন ৮০ বছরের বিমলা রাণী

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার সব ব্যয় স্কুল কর্তৃপক্ষকে বহন করতে বলা হয়েছে। পাশাপাশি স্কুলের সকল কাগজপত্র তলব করা হয়েছে। কোনো গাফিলতি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

নড়াইলের কালিয়ায় ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপর গাছ ভেঙে পড়ে আহত ২

আপডেটের সময়: ০৭:১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নড়াইলের কালিয়া পৌরসভার শামসুন্নাহার কিন্ডারগার্টেন বিদ্যালয়ে ক্লাস চলাকালীন টিনশেড শ্রেণিকক্ষের ওপর ঝড়ে নারিকেল গাছ ভেঙে পড়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌরসভার ছোট কালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো—সিয়াম শেখ (১১), ছোট কালিয়া গ্রামের নুর জামালের ছেলে এবং মাজেদুল ইসলাম (৯), রামনগর গ্রামের জহির শেখের ছেলে।

আরও পড়ুনঃ  রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় বাস-অটোরিকশা-মাহিন্দ্রা বিধ্বস্ত, নিহত ২

স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালীন হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে বিদ্যালয় প্রাঙ্গণের পাশে থাকা একটি পুরনো ও ঝুঁকিপূর্ণ নারিকেল গাছ ভেঙে শ্রেণিকক্ষের ওপর পড়ে। এতে ক্লাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিয়াম শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুনঃ  স্থানীয় নির্বাচনের প্রচারণায় নারীর অংশগ্রহণ বাড়াতে সমন্বিত উদ্যোগের আহ্বান

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এদিকে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণ বা ছাঁটাই না করায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন অভিভাবক ও এলাকাবাসী। তবে শামসুন্নাহার কিন্ডারগার্টেন বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।

আরও পড়ুনঃ  রপ্তানি আয়ের ৬৬ কোটি ডলার নিয়ে তদন্তে ৪ সংস্থা