ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর স্থানীয় নির্বাচন সামনে রেখে আজ মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩২ বিলিয়ন ডলার ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়েছিলেন মেসি, বার্সেলোনায় থাকার ছিল অটুট ইচ্ছা ডোপ টেস্টের উদ্যোগের পর চাঁদপুরের এসআইয়ের খোঁজ মিলছে না কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬ সকালের বৃষ্টিতে ঢাকায় স্বস্তি, কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা শহীদ জুবায়েরের বোন জেসমিনের চিকিৎসার অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাবনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মায়ের, অক্ষত রইল কোলে থাকা শিশু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময় দেখুন

পাবনার সাঁথিয়া উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বৃষ্টি খাতুন (২৫) নামে এক তরুণী নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বেড়া-কাশীনাথপুর সড়কের সানিলা লিনজা পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার কোলে থাকা দুই বছরের শিশুকন্যা অলৌকিকভাবে অক্ষত অবস্থায় বেঁচে যায়।

আরও পড়ুনঃ  ড্রোন হামলার পর ইরানের সঙ্গে তিন সীমান্তপথ পুনরায় খুলছে ইরাক

নিহত বৃষ্টি খাতুন সাঁথিয়া উপজেলার করমজা মল্লিকপাড়ার হাসান মল্লিকের মেজ মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই বছরের মেয়েকে সঙ্গে নিয়ে বেড়া বাসস্ট্যান্ড থেকে কাজিরহাটের উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন বৃষ্টি খাতুন। সানিলা লিনজা পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গেলে বৃষ্টি খাতুন ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কবে, কেন হচ্ছে দেরি?

স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনার পর তার কোলে থাকা দুই বছরের শিশুটির কোনো আঘাত লাগেনি।

আরও পড়ুনঃ  নতুন নামে যাত্রা শুরু করল এসআরবি :র‍্যাব বিলুপ্ত

মাধপুর হাইওয়ে থানার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করেছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। একই সঙ্গে ট্রাকচালককে আটকের চেষ্টা করা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর

পাবনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মায়ের, অক্ষত রইল কোলে থাকা শিশু

আপডেটের সময়: ০৯:৫৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পাবনার সাঁথিয়া উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বৃষ্টি খাতুন (২৫) নামে এক তরুণী নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বেড়া-কাশীনাথপুর সড়কের সানিলা লিনজা পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার কোলে থাকা দুই বছরের শিশুকন্যা অলৌকিকভাবে অক্ষত অবস্থায় বেঁচে যায়।

আরও পড়ুনঃ  অনুমোদন ছাড়াই টায়ার পুড়িয়ে তেল উৎপাদন, মানিকগঞ্জে দুই কারখানা সিলগালা

নিহত বৃষ্টি খাতুন সাঁথিয়া উপজেলার করমজা মল্লিকপাড়ার হাসান মল্লিকের মেজ মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই বছরের মেয়েকে সঙ্গে নিয়ে বেড়া বাসস্ট্যান্ড থেকে কাজিরহাটের উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন বৃষ্টি খাতুন। সানিলা লিনজা পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গেলে বৃষ্টি খাতুন ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, চলছে বাকিদের সন্ধান