ঢাকা, মঙ্গলবার (১৯ মে) — প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে ভুয়া আইনি নোটিশ পাঠিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর ঘটনায় সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানায়, একটি প্রতারক চক্র দেশের বিভিন্ন জেলার মানুষকে অপরাধে অভিযুক্ত করার নামে মিথ্যা নোটিশ পাঠিয়ে হয়রানি করছে। এসব নোটিশে জেল-জরিমানা ও শাস্তির ভয় দেখিয়ে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে “আইন নিয়ন্ত্রণ বিভাগ” বা “ক্রাইম ইউনিট সেল” নামে কোনো বিভাগ বা শাখা নেই। এ ধরনের কোনো কার্যক্রমও মন্ত্রণালয় পরিচালনা করে না।
আইএসপিআর আরও জানায়, বিষয়টি ইতোমধ্যে আইনগতভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাধারণ মানুষকে এ ধরনের ভুয়া নোটিশে বিভ্রান্ত না হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্যও অনুরোধ জানিয়েছে আইএসপিআর।
প্রতিবেদকের নাম 




















