ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় শরীয়তপুরের সেই সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত

  • arif
  • আপডেটের সময়: ১০:১৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২৬ সময় দেখুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করার ঘটনায় অভিযুক্ত একই বিদ্যালয়ের সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ রোববার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সাময়িক বরখাস্ত হওয়া দেলোয়ার হোসেন আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

অফিস আদেশে বলা হয়, ঘটনার তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সরকারি কর্মচারী আইন, ২০১৮ অনুযায়ী সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান ‘দ্বিমুখী’ বলে মন্তব্য রিজভীর

ছুটি না দেওয়ায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনে বলা হয়, ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের বক্তব্য গ্রহণ, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পর্যালোচনা করে। তদন্তে প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুনঃ  রিপাবলিক বাংলা ছাড়লেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

এ বিষয়ে বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের সহিংসতা, অসদাচরণ বা শৃঙ্খলা ভঙ্গের কোনো সুযোগ নেই। শিক্ষক সমাজের মর্যাদা ও শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্রুত ও নিরপেক্ষভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা: জামায়াত নেতা কারাগারে

তিনি বলেন, গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। শিক্ষাঙ্গনে অনিয়ম, সহিংসতা বা দুর্নীতির বিষয়ে তথ্য তুলে ধরতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সরকার গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখে শিক্ষার মানোন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে কাজ করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় শরীয়তপুরের সেই সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত

আপডেটের সময়: ১০:১৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করার ঘটনায় অভিযুক্ত একই বিদ্যালয়ের সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ রোববার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সাময়িক বরখাস্ত হওয়া দেলোয়ার হোসেন আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

অফিস আদেশে বলা হয়, ঘটনার তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সরকারি কর্মচারী আইন, ২০১৮ অনুযায়ী সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা

ছুটি না দেওয়ায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে

ছুটি না দেওয়ায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনে বলা হয়, ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের বক্তব্য গ্রহণ, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পর্যালোচনা করে। তদন্তে প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত বুলডোজার চালক

এ বিষয়ে বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের সহিংসতা, অসদাচরণ বা শৃঙ্খলা ভঙ্গের কোনো সুযোগ নেই। শিক্ষক সমাজের মর্যাদা ও শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্রুত ও নিরপেক্ষভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত