ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সেপ্টেম্বর থেকেই মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশির কর্মসংস্থানের উদ্যোগ ফ্যামিলি কার্ডে ভুলের হার ১.২ শতাংশ, দাবি অর্থমন্ত্রীর জামায়াতের লংমার্চ ঘিরে আওয়ামী লীগকে নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক অভিযোগ রাজধানীর তিন থানায় পুলিশের অভিযানে আটক ৪৫ ৬১ দিনের বন্দিজীবন থেকে মেঘালয়ের নির্বাসন, স্মৃতিচারণায় আবেগাপ্লুত স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার বিরোধ মিটেছে, ‘ঘরের সমস্যা’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী হিমালয় অঞ্চলের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল-তিব্বত, প্রাণহানি ৬৭৬ এমপিও শিক্ষকদের বদলিতে ভুল তথ্য ঠিক করার সুযোগ, নতুন তারিখ ঘোষণা ভ্রমণ শেষ হলো না, সড়কেই ঝরল তিন বন্ধুর প্রাণ গুমের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি চান জামায়াত আমির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফেসবুক ছাড়লেন আসিফ আকবর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৩০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১৬ সময় দেখুন

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এরই মধ্যে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন তিনি।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) একটি সিনেমার সংবাদ সম্মেলনে এসে ফেসবুক ছাড়ার বিষয়টি জানান আসিফ আকবর।

ফেসবুক ছাড়ার কারণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমটির বর্তমান পরিবেশ নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন এই শিল্পী। তার মতে, আগে ফেসবুক মূলত মানুষের যোগাযোগের মাধ্যম ছিল। কিন্তু এখন সেখানে নানা ধরনের তথ্য, খবর ও কর্মকাণ্ড ছড়িয়ে পড়ছে।

আরও পড়ুনঃ  নির্ভরতা নয়, সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান ইইউ রাষ্ট্রদূতের

বিশেষ করে যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন খবর প্রকাশ ও ছড়িয়ে পড়ায় বিরক্ত আসিফ। তার ভাষ্য, অনেক সময় তাকে নিজের নামে ছড়ানো ভুল তথ্য বা বক্তব্যের সত্যতা যাচাই করে জানাতে হয়।

আসিফ আকবর বলেন, ‘ফেসবুক ছিল একটা সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু ফেসবুকে এখন ধর্ম প্রচার হচ্ছে, অনলাইন অর্ডার করা হচ্ছে। ফেসবুক এখন আর ফেসবুকের জায়গায় নেই।’

আরও পড়ুনঃ  ফিতনাসংকুল সময়ে ইমান রক্ষার উপায়

তিনি আরও বলেন, কোন খবর সত্য আর কোনটি ভুল—তা বোঝা কঠিন হয়ে পড়েছে। তারকাদের নিয়ে কোনো বক্তব্য বা খবর প্রকাশের আগে সঠিকভাবে যাচাই করা উচিত বলেও মনে করেন তিনি।

আসিফের মতে, তথ্য প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতা না থাকলে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হন। একই সঙ্গে কোনো তারকার নামে ভুল বক্তব্য ছড়িয়ে পড়লে সেটি নিয়ে তাকে বারবার ব্যাখ্যাও দিতে হয়।

আরও পড়ুনঃ  ৬৪ জেলায় মন্ত্রীদের বিশেষ দায়িত্ব

এসব কারণেই ফেসবুকের বর্তমান পরিবেশ থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই সংগীতশিল্পী। এরই মধ্যে তার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করা হয়েছে।

তবে ফেসবুক ছাড়লেও সংগীতের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন আসিফ আকবর। নতুন গান রেকর্ডিংয়ের পাশাপাশি নিয়মিত স্টেজ শোতেও অংশ নিচ্ছেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সেপ্টেম্বর থেকেই মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশির কর্মসংস্থানের উদ্যোগ

ফেসবুক ছাড়লেন আসিফ আকবর

আপডেটের সময়: ১১:৩০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এরই মধ্যে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন তিনি।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) একটি সিনেমার সংবাদ সম্মেলনে এসে ফেসবুক ছাড়ার বিষয়টি জানান আসিফ আকবর।

ফেসবুক ছাড়ার কারণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমটির বর্তমান পরিবেশ নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন এই শিল্পী। তার মতে, আগে ফেসবুক মূলত মানুষের যোগাযোগের মাধ্যম ছিল। কিন্তু এখন সেখানে নানা ধরনের তথ্য, খবর ও কর্মকাণ্ড ছড়িয়ে পড়ছে।

আরও পড়ুনঃ  ইরানের বাণিজ্যে বড় ধাক্কা, কমেছে ৩৫ শতাংশ

বিশেষ করে যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন খবর প্রকাশ ও ছড়িয়ে পড়ায় বিরক্ত আসিফ। তার ভাষ্য, অনেক সময় তাকে নিজের নামে ছড়ানো ভুল তথ্য বা বক্তব্যের সত্যতা যাচাই করে জানাতে হয়।

আসিফ আকবর বলেন, ‘ফেসবুক ছিল একটা সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু ফেসবুকে এখন ধর্ম প্রচার হচ্ছে, অনলাইন অর্ডার করা হচ্ছে। ফেসবুক এখন আর ফেসবুকের জায়গায় নেই।’

আরও পড়ুনঃ  কিয়েভের কাছে গোলাবারুদের গুদামে বিস্ফোরণ; নিরাপত্তা নিয়ে তদন্ত

তিনি আরও বলেন, কোন খবর সত্য আর কোনটি ভুল—তা বোঝা কঠিন হয়ে পড়েছে। তারকাদের নিয়ে কোনো বক্তব্য বা খবর প্রকাশের আগে সঠিকভাবে যাচাই করা উচিত বলেও মনে করেন তিনি।

আসিফের মতে, তথ্য প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতা না থাকলে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হন। একই সঙ্গে কোনো তারকার নামে ভুল বক্তব্য ছড়িয়ে পড়লে সেটি নিয়ে তাকে বারবার ব্যাখ্যাও দিতে হয়।

আরও পড়ুনঃ  মোহন ভাগবতের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের অনুষ্ঠান নিয়ে আপত্তি জানালেন জোহরান মামদানি