বাংলাদেশের মানুষ বা সরকার—কেউই কাঁটাতারকে ভয় পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, প্রয়োজন হলে যেখানে কথা বলা দরকার, সেখানে বাংলাদেশ অবশ্যই নিজেদের অবস্থান তুলে ধরবে।
সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত ও আলোচনার প্রেক্ষাপটে তার এ প্রতিক্রিয়া আসে।
হুমায়ুন কবির বলেন, “বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, সরকারও ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার, আমরা কথা বলবো।”
এ সময় তিনি আরও বলেন, বিষয়টি বাংলাদেশ সরকার পর্যবেক্ষণে রেখেছে।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্ত ইস্যু ছাড়াও আঞ্চলিক বিভিন্ন কূটনৈতিক বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন বাংলাদেশবিরোধী কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে না পারেন—এ বিষয়ে ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে।
এছাড়া চীন সফর ও দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন প্রকল্প ও বিশেষ করে তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনা এগিয়েছে। এ প্রকল্পে চীনের এক্সিম ব্যাংক অর্থায়নে আগ্রহ দেখিয়েছে বলেও জানান তিনি।
প্রতিবেদকের নাম 




















