মঙ্গলবার (১৯ মে) — সদ্য যোগদানকৃত বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের সঙ্গে বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
মতবিনিময় সভায় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন, সহ-সাধারণ সম্পাদক মো. ইয়ামিন আলী, সাবেক সভাপতি মো. কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলামসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
সভায় পুলিশ সুপার বলেন, বাগেরহাটকে সন্ত্রাস, মাদক, দখলবাজি, সাইবার অপরাধ ও ইভটিজিংমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। তিনি এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় শেষে পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাব পরিদর্শন করেন।
বাগেরহাট প্রতিনিধি 


























