ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ, অভিযোগ সোয়া দুই লাখ কোটি টাকা আত্মসাতের  যুদ্ধবন্দি বিনিময়ে সম্মতি, আবুধাবিতে রাশিয়া-ইউক্রেনের শান্তি সংলাপ শেষ আল্লাহর কাছে দোয়া বান্দার শ্রেষ্ঠ ইবাদত, ক্ষমা ও কল্যাণ লাভের অন্যতম মাধ্যম  তুরস্কে মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ  দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা  ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় বাড়ি ছাড়লেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, আশ্রয় সামরিক ঘাঁটিতে প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য ৯৫ শতাংশ সঠিক, ৫ শতাংশ ভুল: ইশরাক হোসেন  নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: তিন শিক্ষার্থীর অবস্থার উন্নতি নেই, ভেন্টিলেটরে একজন এরদোয়ান দম্পতির আমন্ত্রণে তুরস্কে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র: সেন্টকম

হরমুজ প্রণালিতে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানি একটি ড্রোনের হামলায় হেলিকপ্টারটি ভূপাতিত হয়। এর জবাব হিসেবে মঙ্গলবার (৯ জুন) ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে শুরু হওয়া এই অভিযান ছিল ‘ইরানের অযৌক্তিক আগ্রাসনের বিরুদ্ধে আনুপাতিক প্রতিক্রিয়া’। হামলার পর পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির উপকূলীয় বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আরও পড়ুনঃ  ক্ষেপণাস্ত্রের পাল্লায় ২ হাজার কিমির সীমা তুলে নিল ইরান

সেন্টকমের তথ্য অনুযায়ী, ভূপাতিত হওয়া অ্যাপাচি হেলিকপ্টারের দুই পাইলটকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। এ অভিযানে প্রথমবারের মতো মানববিহীন সমুদ্রযান ব্যবহার করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, উদ্ধার হওয়া দুই পাইলটই নিরাপদ রয়েছেন।

মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের একটি ড্রোন হামলার ফলেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে ঘটনাটি পরিকল্পিত ছিল কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে, ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ জানিয়েছে, তেহরান এ ঘটনার দায় স্বীকার করেনি।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্যমতে, ইরানের প্রতিরক্ষা ও রাডার অবকাঠামো ছিল এই হামলার প্রধান লক্ষ্য। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস, কেশম ও সিরিকসহ উপকূলীয় কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আরও পড়ুনঃ  আট বছর বোনের পরিচয়ে আত্মগোপন, আঙুলের ছাপে ধরা পড়লেন পলাতক আসামি

এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তারা আমাদের হেলিকপ্টারের ওপর হামলা চালিয়েছে। এ হামলার জবাব প্রয়োজন ছিল এবং সেটিই দেওয়া হয়েছে।” একই সঙ্গে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনও হামলার সিদ্ধান্তকে প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “ইরান কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে থাকবে না।” তিনি আরও সতর্ক করে বলেন, নিরাপদ থাকতে চাইলে যুক্তরাষ্ট্রের উচিত অঞ্চলটি ছেড়ে যাওয়া।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের নির্বাচনে পাঁচ হিজাবি নারীর ঐতিহাসিক জয়

এরই মধ্যে দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও গভীর হয়েছে। তবে ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা এখনও অব্যাহত রয়েছে এবং দ্রুত যুদ্ধবিরতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

বিশ্লেষকদের মতে, বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিকে ঘিরে এই উত্তেজনা আন্তর্জাতিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য নতুন উদ্বেগ তৈরি করতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ, অভিযোগ সোয়া দুই লাখ কোটি টাকা আত্মসাতের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র: সেন্টকম

আপডেটের সময়: ০৯:৩৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

হরমুজ প্রণালিতে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানি একটি ড্রোনের হামলায় হেলিকপ্টারটি ভূপাতিত হয়। এর জবাব হিসেবে মঙ্গলবার (৯ জুন) ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে শুরু হওয়া এই অভিযান ছিল ‘ইরানের অযৌক্তিক আগ্রাসনের বিরুদ্ধে আনুপাতিক প্রতিক্রিয়া’। হামলার পর পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির উপকূলীয় বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আরও পড়ুনঃ  মিসরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭

সেন্টকমের তথ্য অনুযায়ী, ভূপাতিত হওয়া অ্যাপাচি হেলিকপ্টারের দুই পাইলটকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। এ অভিযানে প্রথমবারের মতো মানববিহীন সমুদ্রযান ব্যবহার করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, উদ্ধার হওয়া দুই পাইলটই নিরাপদ রয়েছেন।

মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের একটি ড্রোন হামলার ফলেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে ঘটনাটি পরিকল্পিত ছিল কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে, ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ জানিয়েছে, তেহরান এ ঘটনার দায় স্বীকার করেনি।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্যমতে, ইরানের প্রতিরক্ষা ও রাডার অবকাঠামো ছিল এই হামলার প্রধান লক্ষ্য। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস, কেশম ও সিরিকসহ উপকূলীয় কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের নির্বাচনে পাঁচ হিজাবি নারীর ঐতিহাসিক জয়

এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তারা আমাদের হেলিকপ্টারের ওপর হামলা চালিয়েছে। এ হামলার জবাব প্রয়োজন ছিল এবং সেটিই দেওয়া হয়েছে।” একই সঙ্গে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনও হামলার সিদ্ধান্তকে প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “ইরান কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে থাকবে না।” তিনি আরও সতর্ক করে বলেন, নিরাপদ থাকতে চাইলে যুক্তরাষ্ট্রের উচিত অঞ্চলটি ছেড়ে যাওয়া।

আরও পড়ুনঃ  নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার