ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মেঘনার পানি বিপৎসীমার ২৯ সেমি ওপরে, মনপুরায় পানিবন্দি ১০ হাজার মানুষ

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে ভোলার মনপুরায় মেঘনা নদীর পানি বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপকূলীয় বেড়িবাঁধের বাইরের নিম্নাঞ্চল ও চরাঞ্চল ৩ থেকে ৪ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ১০ হাজার মানুষ

বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় গত চার দিনের বর্ষণে মনপুরার মূল ভূখণ্ডে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন।

আরও পড়ুনঃ  মার্তিনেজকে দলে নিতে চেয়েও পারেনি জুভেন্টাস

স্থানীয় সূত্রে জানা গেছে, মনপুরা থেকে বিচ্ছিন্ন চরকলাতলী, ডালচর ও কাজীর চরেও ৩ থেকে ৪ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আসাফউদ্দৌলা জানান, মেঘনার পানি বর্তমানে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধির কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টিতে মনপুরার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন উত্তর সাকুচিয়া, দক্ষিণ সাকুচিয়া, হাজিরহাট ও মনপুরা ইউনিয়নের আবাসন প্রকল্পের বাসিন্দারা। গত তিন দিন ধরে তাদের ঘরবাড়ি পানিতে তলিয়ে থাকায় অনেক পরিবার রান্না করতে পারছে না। কেউ উপোস থাকছেন, আবার কেউ শুকনো খাবার খেয়ে দিন কাটাচ্ছেন।

আরও পড়ুনঃ  ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ

এ ছাড়া উপকূলের বিভিন্ন এলাকায় ২ থেকে ৩ ফুট পানি জমে থাকায় খেটে খাওয়া মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। অনেক হাট-বাজার বন্ধ রয়েছে এবং মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না।

আরও পড়ুনঃ  অর্থ সাহায্য চাইতে গিয়ে অশালীন প্রস্তাবের অভিযোগ, মুখ খুললেন মডেল আকাঙ্ক্ষা চৌধুরী

স্থানীয়দের অভিযোগ, মনপুরায় পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না রেখেই চারপাশে বেড়িবাঁধ নির্মাণ করায় জলাবদ্ধতা আরও তীব্র হয়েছে। ফলে সামান্য ভারী বৃষ্টিতেই দীর্ঘ সময় ধরে পানি জমে থাকছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আসাফউদ্দৌলা বলেন, পানি নিষ্কাশনের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

মেঘনার পানি বিপৎসীমার ২৯ সেমি ওপরে, মনপুরায় পানিবন্দি ১০ হাজার মানুষ

আপডেটের সময়: ০৮:৩৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে ভোলার মনপুরায় মেঘনা নদীর পানি বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপকূলীয় বেড়িবাঁধের বাইরের নিম্নাঞ্চল ও চরাঞ্চল ৩ থেকে ৪ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ১০ হাজার মানুষ

বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় গত চার দিনের বর্ষণে মনপুরার মূল ভূখণ্ডে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, শহিদ পরিবারকে সম্মাননা

স্থানীয় সূত্রে জানা গেছে, মনপুরা থেকে বিচ্ছিন্ন চরকলাতলী, ডালচর ও কাজীর চরেও ৩ থেকে ৪ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আসাফউদ্দৌলা জানান, মেঘনার পানি বর্তমানে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধির কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টিতে মনপুরার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন উত্তর সাকুচিয়া, দক্ষিণ সাকুচিয়া, হাজিরহাট ও মনপুরা ইউনিয়নের আবাসন প্রকল্পের বাসিন্দারা। গত তিন দিন ধরে তাদের ঘরবাড়ি পানিতে তলিয়ে থাকায় অনেক পরিবার রান্না করতে পারছে না। কেউ উপোস থাকছেন, আবার কেউ শুকনো খাবার খেয়ে দিন কাটাচ্ছেন।

আরও পড়ুনঃ  অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়

এ ছাড়া উপকূলের বিভিন্ন এলাকায় ২ থেকে ৩ ফুট পানি জমে থাকায় খেটে খাওয়া মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। অনেক হাট-বাজার বন্ধ রয়েছে এবং মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না।

আরও পড়ুনঃ  মোজতবা খামেনির অবস্থান খুঁজতে ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইসরায়েল, নির্ভরতা বাড়ছে মানব গোয়েন্দা তথ্যে