ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক ববিতে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যুক্তরাষ্ট্র নিজেদের ভুলের ফাঁদে আটকে গেছে: ইরান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ সময় দেখুন

মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে মধ্যস্থতার চেষ্টা অব্যাহত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র নিজেদের শুরু করা যুদ্ধে ‘আটকে গেছে’ বলে মন্তব্য করেছে ইরান। একই সঙ্গে পাকিস্তানসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় চলমান সংঘাত নিরসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার এসব কথা বলেন। তিনি জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশ সংঘাত নিরসনে মধ্যস্থতার যে উদ্যোগ নিয়েছে, তা এখনো অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  পূজার প্রসাদ খাওয়ায় চার বছরের মেয়েকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার মা

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের জনগণের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলছে। তবে এসব চাপের মুখেও ওয়াশিংটনের কোনো নির্দেশ বা চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত ইরান মেনে নেবে না।

আরও পড়ুনঃ  দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫.৪০ লাখ কোটি টাকা

ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের নেওয়া সিদ্ধান্তের কারণে একটি বড় ধরনের ভুলের মধ্যে আটকে গেছে। তাঁর দাবি, অতিরিক্ত দাবি তোলা ওয়াশিংটনের পুরোনো অভ্যাস এবং বিভিন্ন ক্ষেত্রেই তারা ভুল হিসাবের ফাঁদে পড়ছে।

তিনি আরও বলেন, ইরান কোনো নির্দেশ বা চাপিয়ে দেওয়া আদেশ মেনে নিতে পারে না। যুক্তরাষ্ট্র যদি একই নীতি অব্যাহত রাখে, তাহলে এর ফলও ভিন্ন হবে না।

আরও পড়ুনঃ  কারাগারের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইমরান খান, বললেন ‘হয়তো জীবিত ফিরতে পারব না’

ইরানের পক্ষ থেকে এমন মন্তব্য এমন সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে বিভিন্ন দেশের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। তেহরান জানিয়েছে, পাকিস্তানসহ অন্যান্য দেশের মধ্যস্থতার উদ্যোগগুলো তারা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র নিজেদের ভুলের ফাঁদে আটকে গেছে: ইরান

আপডেটের সময়: ০৬:২৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে মধ্যস্থতার চেষ্টা অব্যাহত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র নিজেদের শুরু করা যুদ্ধে ‘আটকে গেছে’ বলে মন্তব্য করেছে ইরান। একই সঙ্গে পাকিস্তানসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় চলমান সংঘাত নিরসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার এসব কথা বলেন। তিনি জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশ সংঘাত নিরসনে মধ্যস্থতার যে উদ্যোগ নিয়েছে, তা এখনো অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আহমেদ তিবি

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের জনগণের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলছে। তবে এসব চাপের মুখেও ওয়াশিংটনের কোনো নির্দেশ বা চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত ইরান মেনে নেবে না।

আরও পড়ুনঃ  বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের নেওয়া সিদ্ধান্তের কারণে একটি বড় ধরনের ভুলের মধ্যে আটকে গেছে। তাঁর দাবি, অতিরিক্ত দাবি তোলা ওয়াশিংটনের পুরোনো অভ্যাস এবং বিভিন্ন ক্ষেত্রেই তারা ভুল হিসাবের ফাঁদে পড়ছে।

তিনি আরও বলেন, ইরান কোনো নির্দেশ বা চাপিয়ে দেওয়া আদেশ মেনে নিতে পারে না। যুক্তরাষ্ট্র যদি একই নীতি অব্যাহত রাখে, তাহলে এর ফলও ভিন্ন হবে না।

আরও পড়ুনঃ  গাংনীতে ‘জয় বাংলা’ লেখা তিনটিসহ ৬ ককটেলসদৃশ বস্তু উদ্ধার, রাতে রেখে গেছে দুর্বৃত্তরা