ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ত্রিশালে ডাম্পট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যু, মরদেহ নেওয়ার পথে অ্যাম্বুলেন্স খালে মেসির রেকর্ডে ভাগ বসালেন রাফিনিয়া গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রায় আপাতত বহাল চট্টগ্রামে খুলশী থানার ওসি-এসআইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা গ্রেপ্তারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের সৌদি আরবে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের পদ্মার ভাঙনে কয়েক দিনে বিলীন ৩০০ বসতভিটা, আতঙ্কে শত শত পরিবার ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’: এবি পার্টি বাস থামাতে গিয়ে প্রাণ গেল মাহিনের, নানার চোখের সামনেই মর্মান্তিক মৃত্যু
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাজধানীতে ১৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

দেশ-বিদেশের পর্যটন সম্ভাবনা ও ভ্রমণসেবাকে এক ছাদের নিচে তুলে ধরতে রাজধানীতে শুরু হচ্ছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)। আগামী ১৭ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হবে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক পর্যটন মেলা।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। বাংলাদেশসহ ১০টি দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান এতে অংশ নেবে।

থাকছে প্রায় ৩০০ বুথ

সোমবার রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন পর্যটন বিচিত্রার সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদন এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় এবারের মেলা অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুনঃ  নিখোঁজের দুই দিন পর মাটির নিচে মিলল ব্যবসায়ীর লাশ, আটক ১

তিনটি হলে প্রায় ৩০০টি বুথে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পর্যটন পণ্য ও সেবা তুলে ধরবে। মেলায় হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, এয়ারলাইনস, সরকারি-বেসরকারি পর্যটন প্রতিষ্ঠান এবং বিভিন্ন দেশের দূতাবাস ও মিশনের প্রতিনিধিরা অংশ নেবেন।

দর্শনার্থীদের জন্য বিভিন্ন পর্যটন প্যাকেজ ও আকর্ষণীয় অফারও থাকবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

পর্যটন বিনিয়োগে বিশেষ আয়োজন

এবারের মেলায় থাকছে ‘ডেস্টিনেশন বাংলাদেশ শোকেজ’, ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম শোকেজ’ এবং ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেজ’।

এর পাশাপাশি পর্যটন খাতের ব্যবসায়ী ও অংশীজনদের জন্য বিটুবি সেশন, সেমিনার, ডেস্টিনেশন প্রেজেন্টেশন, প্যানেল আলোচনা, প্রোডাক্ট প্রমোশন এবং নেটওয়ার্কিংয়ের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ  মাওয়া ঘুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

মেলার প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ, নেপাল ও ফিলিপাইনের সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে।

বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ বাড়ানোর লক্ষ্য

এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল বলেন, এবারের আয়োজন দেশি-বিদেশি পর্যটন অংশীজনদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের পর্যটন পণ্যের প্রচার এবং পর্যটন খাতে নতুন বিনিয়োগের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ের অংশগ্রহণের ফলে বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

‘বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরবে মেলা’

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে এ ধরনের আন্তর্জাতিক মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুনঃ  বৃষ্টির পর ঢাকার বাতাসে স্বস্তি, দূষিত শহরের তালিকায় ২১তম

সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে এশিয়ান ট্যুরিজম ফেয়ার বাংলাদেশের পর্যটন সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ দেশি-বিদেশি পর্যটন অংশীজনদের সামনে তুলে ধরতে সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মেলাটির অনুমোদন দিয়েছে এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন এ আয়োজনে সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে থাইল্যান্ড, ফিলিপাইন, মালদ্বীপ ও মালয়েশিয়ার প্রতিনিধিসহ মেলার বিভিন্ন অংশীদার ও স্পনসর প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং পর্যটনসংশ্লিষ্ট সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ত্রিশালে ডাম্পট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রাজধানীতে ১৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

আপডেটের সময়: ০৬:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬