ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন কারিনার গয়না বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ হার নতুন থানা-পৌরসভাসহ চার প্রস্তাবে সুপারিশ, নাকচ একটি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, এনজিওগ্রাম সম্পন্ন ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার টানেল বানাচ্ছে নরওয়ে ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল খুলনায় নারীর কাছ থেকে দুই বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার শিক্ষিকার বাসা থেকে চুরি, ২১ লাখ টাকার স্বর্ণ ও ৫ লাখ টাকা উদ্ধার ভোলায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাজস্ব আদায়ে বড় ঘাটতি, ১০ মাসে কমেছে ১ লাখ ৪ হাজার কোটি টাকা

দেশের চলমান অর্থনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং ভোক্তা পর্যায়ে ক্রয়ক্ষমতা কমে যাওয়ার প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আহরণে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে।

বুধবার (২০ মে) এনবিআরের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, এ সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩১ হাজার ৪২১ কোটি টাকার বেশি। এর বিপরীতে আয়কর, ভ্যাট (মূসক) ও শুল্ক মিলিয়ে আদায় হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৯২৮ কোটি টাকার মতো। ফলে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪ হাজার ৫০০ কোটি টাকা।

আরও পড়ুনঃ  ২৭ দিনের অচলাবস্থা কাটল, ফের ইউরিয়া উৎপাদনে সিইউএফএল

প্রতিবেদনে আরও বলা হয়, লক্ষ্যমাত্রা পূরণ না হলেও গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায়ে ১০ দশমিক ৬০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তিনটি প্রধান খাত—শুল্ক, মূসক ও আয়করে আলাদাভাবে প্রবৃদ্ধি হলেও কোনোটিই নির্ধারিত লক্ষ্য পূরণ করতে পারেনি।

আরও পড়ুনঃ  দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ২ হাজার ৭৪১ টাকা

এপ্রিল মাসেও রাজস্ব আহরণ লক্ষ্য অনুযায়ী হয়নি। মাসটিতে লক্ষ্যমাত্রার তুলনায় কম আদায় হলেও আগের বছরের তুলনায় কিছুটা প্রবৃদ্ধি দেখা গেছে। তবে মূসক খাতে নেতিবাচক প্রবৃদ্ধি হওয়ায় সামগ্রিক আদায়ে চাপ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে শক্তিশালী মার্কিন ডলার

বিশেষজ্ঞরা মনে করছেন, উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বাজারে চাহিদা কমে যাওয়ার কারণে রাজস্ব আহরণে এই ঘাটতি তৈরি হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

রাজস্ব আদায়ে বড় ঘাটতি, ১০ মাসে কমেছে ১ লাখ ৪ হাজার কোটি টাকা

আপডেটের সময়: ০৮:৪২:০১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

দেশের চলমান অর্থনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং ভোক্তা পর্যায়ে ক্রয়ক্ষমতা কমে যাওয়ার প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আহরণে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে।

বুধবার (২০ মে) এনবিআরের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, এ সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩১ হাজার ৪২১ কোটি টাকার বেশি। এর বিপরীতে আয়কর, ভ্যাট (মূসক) ও শুল্ক মিলিয়ে আদায় হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৯২৮ কোটি টাকার মতো। ফলে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪ হাজার ৫০০ কোটি টাকা।

আরও পড়ুনঃ  টানা পঞ্চম দফায় কমল সোনার দাম, ভরি এখন ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা