হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিনাটা।
বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বিমান ও পর্যটন খাতের উন্নয়ন নিয়েও আলোচনা হয়।
এ সময় রাষ্ট্রদূত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনায় ডিনাটার আগ্রহের বিষয়টি তুলে ধরেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি চলমান রয়েছে এবং কার্যক্রম শুরু হলে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
বিমানবন্দরের সেবার মান উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতায় প্রস্তুত বলেও বৈঠকে জানানো হয়।
প্রতিবেদকের নাম 




















