ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক ববিতে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাতক্ষীরায় বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৫৪ সময় দেখুন

সাতক্ষীরা সদর উপজেলায় সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। উপকারভোগীদের দাবি, সরকারি বরাদ্দ অনুযায়ী নির্ধারিত পরিমাণের তুলনায় অনেক কম সার দেওয়া হয়েছে, নিম্নমানের বাঁশের খুঁটি সরবরাহ করা হয়েছে এবং প্রকৃত প্রাপ্তির চেয়ে বেশি উপকরণ গ্রহণ দেখিয়ে তাদের স্বাক্ষর নেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে কৃষি বিভাগ।

জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরে কৃষি বিভাগের মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলার ১ হাজার ২০০ কৃষককে এই প্রণোদনা কর্মসূচির আওতায় আনা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রত্যেক কৃষকের পাওয়ার কথা ছিল ৫টি গাছের চারা, ৫টি বাঁশের খুঁটি এবং ১৫০ কেজি জৈব সার। বরাদ্দপত্রে প্রতিটি চারার মূল্য ১৬০ টাকা, প্রতিটি বাঁশের খুঁটির মূল্য ৫০ টাকা এবং প্রতি কেজি জৈব সারের মূল্য ৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া পরিবহন ও অন্যান্য ব্যয়ের জন্যও পৃথক বরাদ্দ রাখা হয়েছিল।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে বডি-ওর্ন ক্যামেরা ও সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল

কিন্তু উপকারভোগীদের অভিযোগ, উপকরণ বিতরণের সময় ১৫০ কেজির পরিবর্তে তাদের হাতে দেওয়া হয়েছে প্রায় ৪০ কেজি জৈব সার। একই সঙ্গে সরকারি বরাদ্দ অনুযায়ী ১৫০ কেজি সার গ্রহণ করেছেন—এমন মর্মে তাদের কাছ থেকে স্বাক্ষর বা টিপসই নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

বাঁশের খুঁটির মান নিয়েও প্রশ্ন তুলেছেন কৃষকরা। তাদের দাবি, সরকারি মূল্যে প্রতিটি খুঁটির দাম ৫০ টাকা ধরা হলেও বাস্তবে দেওয়া হয়েছে নিম্নমানের বাঁশের কঞ্চি। স্থানীয় এক বাঁশ ব্যবসায়ীর ভাষ্য অনুযায়ী, এসব খুঁটির বাজারমূল্য ১০ টাকার বেশি হওয়ার কথা নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক বলেন, সরকারি কাগজে গোবর সারের কথা উল্লেখ থাকলেও তাদের দেওয়া হয়েছে কোম্পানির প্যাকেটজাত জৈব সার, সেটিও নির্ধারিত পরিমাণের অনেক কম। কী কারণে এই পরিবর্তন করা হয়েছে, সে বিষয়ে তারা স্পষ্ট ব্যাখ্যা পাননি।

আরও পড়ুনঃ  আড়াইশ বছরের মাছের মেলা, জামাই-শ্বশুরের কেনাকাটায় মুখর উথলী

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা তন্ময় মণ্ডল বিস্তারিত মন্তব্য না করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

অভিযোগ প্রসঙ্গে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, অভিযোগ সঠিক নয়। তার দাবি, ১৫০ কেজি গোবর সারের পরিবর্তে প্রায় ৬০০ টাকা মূল্যের ৪০ কেজি কোম্পানির জৈব সার বিতরণ করা হয়েছে।

অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. জামালউদ্দীন স্বীকার করেছেন, সরবরাহ করা বাঁশের খুঁটির মান সন্তোষজনক নয় এবং এর বাজারমূল্য সরকারি নির্ধারিত মূল্যের তুলনায় কম।

সরকারি বরাদ্দপত্র ও মাঠপর্যায়ের তথ্য বিশ্লেষণ করে অভিযোগ উঠেছে, শুধু জৈব সার ও বাঁশের খুঁটি খাতেই প্রায় ৩ লাখ ২৪ হাজার টাকার আর্থিক অসঙ্গতি থাকতে পারে।

আরও পড়ুনঃ  রাজধানীর বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, সাতক্ষীরা জেলায় মোট ৪৮ হাজার ৬০০ কৃষক এই প্রকল্পের আওতায় রয়েছেন। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭১ লাখ ১৩ হাজার ৫০০ টাকা। সংশ্লিষ্টদের মতে, একই ধরনের অনিয়ম অন্য উপজেলাগুলোতেও হয়ে থাকলে আর্থিক অসঙ্গতির পরিমাণ আরও বড় হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

এ বিষয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি মো. তৈয়েব হাসান সামছুজ্জামান অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অন্যদিকে সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

সাতক্ষীরায় বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

আপডেটের সময়: ১০:২৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলায় সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। উপকারভোগীদের দাবি, সরকারি বরাদ্দ অনুযায়ী নির্ধারিত পরিমাণের তুলনায় অনেক কম সার দেওয়া হয়েছে, নিম্নমানের বাঁশের খুঁটি সরবরাহ করা হয়েছে এবং প্রকৃত প্রাপ্তির চেয়ে বেশি উপকরণ গ্রহণ দেখিয়ে তাদের স্বাক্ষর নেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে কৃষি বিভাগ।

জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরে কৃষি বিভাগের মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলার ১ হাজার ২০০ কৃষককে এই প্রণোদনা কর্মসূচির আওতায় আনা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রত্যেক কৃষকের পাওয়ার কথা ছিল ৫টি গাছের চারা, ৫টি বাঁশের খুঁটি এবং ১৫০ কেজি জৈব সার। বরাদ্দপত্রে প্রতিটি চারার মূল্য ১৬০ টাকা, প্রতিটি বাঁশের খুঁটির মূল্য ৫০ টাকা এবং প্রতি কেজি জৈব সারের মূল্য ৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া পরিবহন ও অন্যান্য ব্যয়ের জন্যও পৃথক বরাদ্দ রাখা হয়েছিল।

আরও পড়ুনঃ  আড়াইশ বছরের মাছের মেলা, জামাই-শ্বশুরের কেনাকাটায় মুখর উথলী

কিন্তু উপকারভোগীদের অভিযোগ, উপকরণ বিতরণের সময় ১৫০ কেজির পরিবর্তে তাদের হাতে দেওয়া হয়েছে প্রায় ৪০ কেজি জৈব সার। একই সঙ্গে সরকারি বরাদ্দ অনুযায়ী ১৫০ কেজি সার গ্রহণ করেছেন—এমন মর্মে তাদের কাছ থেকে স্বাক্ষর বা টিপসই নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

বাঁশের খুঁটির মান নিয়েও প্রশ্ন তুলেছেন কৃষকরা। তাদের দাবি, সরকারি মূল্যে প্রতিটি খুঁটির দাম ৫০ টাকা ধরা হলেও বাস্তবে দেওয়া হয়েছে নিম্নমানের বাঁশের কঞ্চি। স্থানীয় এক বাঁশ ব্যবসায়ীর ভাষ্য অনুযায়ী, এসব খুঁটির বাজারমূল্য ১০ টাকার বেশি হওয়ার কথা নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক বলেন, সরকারি কাগজে গোবর সারের কথা উল্লেখ থাকলেও তাদের দেওয়া হয়েছে কোম্পানির প্যাকেটজাত জৈব সার, সেটিও নির্ধারিত পরিমাণের অনেক কম। কী কারণে এই পরিবর্তন করা হয়েছে, সে বিষয়ে তারা স্পষ্ট ব্যাখ্যা পাননি।

আরও পড়ুনঃ  ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা তন্ময় মণ্ডল বিস্তারিত মন্তব্য না করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

অভিযোগ প্রসঙ্গে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, অভিযোগ সঠিক নয়। তার দাবি, ১৫০ কেজি গোবর সারের পরিবর্তে প্রায় ৬০০ টাকা মূল্যের ৪০ কেজি কোম্পানির জৈব সার বিতরণ করা হয়েছে।

অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. জামালউদ্দীন স্বীকার করেছেন, সরবরাহ করা বাঁশের খুঁটির মান সন্তোষজনক নয় এবং এর বাজারমূল্য সরকারি নির্ধারিত মূল্যের তুলনায় কম।

সরকারি বরাদ্দপত্র ও মাঠপর্যায়ের তথ্য বিশ্লেষণ করে অভিযোগ উঠেছে, শুধু জৈব সার ও বাঁশের খুঁটি খাতেই প্রায় ৩ লাখ ২৪ হাজার টাকার আর্থিক অসঙ্গতি থাকতে পারে।

আরও পড়ুনঃ  মেহেরপুরে কৃষকদল নেতার বাড়ি থেকে ৯৪ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার