বলিউড নির্মাতা Maine Wapas Aaunga–এর বিশেষ স্ক্রিনিংয়ে এক দর্শকের আবেগঘন কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে প্রচারিত হয় নানা গুঞ্জন ও সমালোচনা—কেউ কেউ দাবি করেন, সিনেমার প্রচারণার অংশ হিসেবে ওই ব্যক্তিকে ভাড়া করা হয়েছিল।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, স্ক্রিনিং চলাকালে এক ব্যক্তি সিনেমার দৃশ্য দেখে আবেগে ভেঙে পড়েন এবং কাঁদতে থাকেন। পাশে থাকা পরিচালক ও অন্যরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে এটিকে ‘স্টেজড’ বা পরিকল্পিত প্রচারণা বলে মন্তব্য করেন।
পরবর্তীতে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ওই ব্যক্তি স্পষ্ট করে জানান, তিনি কোনোভাবেই ভাড়া করা দর্শক নন। তিনি পেশায় আইনজীবী ও কলামিস্ট দুষ্মন্ত আরোরা।
তিনি বলেন, ভিডিওতে দেখা আবেগ সম্পূর্ণ স্বাভাবিক এবং ব্যক্তিগত অনুভূতি থেকে এসেছে। সিনেমার গল্পে আলঝেইমার্স রোগে আক্রান্ত একজন বৃদ্ধের জীবনচিত্র দেখে তিনি গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন।
তিনি আরও জানান, বাস্তব জীবনে তার দাদিও একই রোগে ভুগেছিলেন এবং সম্প্রতি তার মৃত্যু হয়েছে। সেই ব্যক্তিগত অভিজ্ঞতার কারণেই স্ক্রিনিংয়ে তিনি নিজেকে সামলাতে পারেননি।
দুষ্মন্ত আরোরা আরও দাবি করেন, ভিডিওকে ঘিরে ছড়ানো ভাড়া করা কান্নার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল ব্যাখ্যা থেকে তৈরি হয়েছে।
প্রতিবেদকের নাম 




















