
সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে।
একই সময়ে নতুন করে ৯৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ২৮৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৭৯ শিশু।
সিলেটে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অব্যাহতভাবে বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মধ্যে কতজনের অবস্থা গুরুতর, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
প্রতিবেদকের নাম 




















