
সিলেট নগরীর নদীতীর উন্নয়ন ও বন্যা প্রতিরোধে বড় একটি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পটি সুরমা নদীর দুই তীরজুড়ে গড়ে তোলা হবে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর চাঁদনীঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার নির্দেশ দেন।
প্রকল্পের আওতায় সুরমা নদী-র উভয় তীরে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি টেকসই বন্যা প্রতিরোধ অবকাঠামো গড়ে তোলা হবে। এতে নদীভাঙন কমবে এবং নগরবাসীর জন্য চলাচল ও বিনোদনের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ সিলেটের বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
প্রতিবেদকের নাম 




















