ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আপিল বিভাগে নতুন বিচারপতি হাবিবুল গনি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৬ সময় দেখুন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা।

সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তার এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

আরও পড়ুনঃ  নেপালের আকস্মিক বন্যায় হতাহতদের ঘটনায় সংসদে শোক প্রস্তাব

এই নিয়োগের ফলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াবে পাঁচজনে

রোববার শপথ

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, আগামী রোববার সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি তাকে শপথবাক্য পাঠ করাবেন।

আরও পড়ুনঃ  অন্তর্বাস বিতর্কের পর এবার ‘প্রেমিক’কে সামনে আনলেন কৃতি

বিচারপতি হাবিবুল গনির কর্মজীবন

বিচারপতি মো. হাবিবুল গনি ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর, ২০১২ সালের ১৫ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন।

আরও পড়ুনঃ  রাকসুর জিএস আম্মারের দায় নেবে না শিবির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালতে এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আপিল বিভাগে নতুন বিচারপতি হাবিবুল গনি

আপডেটের সময়: ০৬:৩৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা।

সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তার এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

আরও পড়ুনঃ  নেপালের আকস্মিক বন্যায় হতাহতদের ঘটনায় সংসদে শোক প্রস্তাব

এই নিয়োগের ফলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াবে পাঁচজনে

রোববার শপথ

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, আগামী রোববার সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি তাকে শপথবাক্য পাঠ করাবেন।

আরও পড়ুনঃ  রাকসুর জিএস আম্মারের দায় নেবে না শিবির

বিচারপতি হাবিবুল গনির কর্মজীবন

বিচারপতি মো. হাবিবুল গনি ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর, ২০১২ সালের ১৫ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন।

আরও পড়ুনঃ  এমপিওভুক্তির দাবিতে শহীদ মিনারে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন