ঢাকা ১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি রাজের নতুন ধারাবাহিকে অভিষেক রাইসার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে চুরির অভিযোগ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ বিদেশে চিকিৎসায় ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক কেপটাউন বল টেম্পারিং: নতুন তদন্তে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া তৃতীয় টার্মিনালের পরিচালনা চুক্তি নিয়ে আজ বেবিচকের বোর্ডসভা কপ-৩১ সম্মেলনে খলিলুর রহমানের তিন অগ্রাধিকার দুই মাসের ব্যবধানে ফের বৈঠকে বসছেন তারেক রহমান ও এরদোয়ান নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, অসুস্থ ৪৮ শিক্ষার্থী ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘ছয় মাসও টিকবে না থালাপতি বিজয়ের সরকার’

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন সরকারকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দল দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (ডিএমকে) নেতা অনিথা রাধাকৃষ্ণন। তিনি দাবি করেছেন, বর্তমান সরকার ছয় মাসও টিকতে পারবে না।

রোববার দক্ষিণ তামিলনাড়ুতে আয়োজিত এক রাজনৈতিক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ডিএমকে নেতা তার দলের নেতাকর্মীদের আগাম নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বানও জানিয়েছেন।

আরও পড়ুনঃ  **মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?**

বর্তমানে তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) ১০৭টি আসন নিয়ে রাজ্যের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তাদের জোটসঙ্গী কংগ্রেসের রয়েছে আরও পাঁচটি আসন। এছাড়া জোটের অন্যান্য শরিক দলগুলোরও সমর্থন রয়েছে। ফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে থালাপতি বিজয়ের দল।

বক্তব্যে অনিথা রাধাকৃষ্ণন বলেন, “এই পরাজয় সাময়িক। বর্তমান সরকার যেকোনো সময় পড়ে যেতে পারে। তাই সবাইকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে।”

আরও পড়ুনঃ  যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ জবাব দেওয়া হবে: রেজাই

তিনি আরও বলেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের সঙ্গেই আবারও বিধানসভা নির্বাচন হতে পারে এবং তখন ডিএমকে ঘুরে দাঁড়াবে।

অনুষ্ঠানে টিভিকের জ্যেষ্ঠ নেতা আধব অর্জুনকেও প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন রাধাকৃষ্ণন। তিনি বলেন, সাহস থাকলে নিজের বিধায়ক পদ ছেড়ে তিরুচেন্দুরে এসে সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

এসময় সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হওয়ার জন্যও দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন ডিএমকে নেতা। তার ভাষায়, “আগে যেসব রাজনৈতিক আলোচনা চায়ের দোকানে হতো, এখন সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমেই করতে হবে।”

আরও পড়ুনঃ  পোল্যান্ডের পর্যটনকেন্দ্রে গুলি, নিহত ৫

তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘদিন ধরে ডিএমকে ও এআইএডিএমকের আধিপত্য ছিল। তবে থালাপতি বিজয়ের দল টিভিকের উত্থানে সেই পুরোনো রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে।

যদিও এসব মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ টিভিকে। দলটির নেতাদের দাবি, তাদের সরকার পূর্ণ মেয়াদ শেষ করার মতো যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

‘ছয় মাসও টিকবে না থালাপতি বিজয়ের সরকার’

আপডেটের সময়: ০৫:২৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন সরকারকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দল দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (ডিএমকে) নেতা অনিথা রাধাকৃষ্ণন। তিনি দাবি করেছেন, বর্তমান সরকার ছয় মাসও টিকতে পারবে না।

রোববার দক্ষিণ তামিলনাড়ুতে আয়োজিত এক রাজনৈতিক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ডিএমকে নেতা তার দলের নেতাকর্মীদের আগাম নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বানও জানিয়েছেন।

আরও পড়ুনঃ  প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বর্তমানে তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) ১০৭টি আসন নিয়ে রাজ্যের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তাদের জোটসঙ্গী কংগ্রেসের রয়েছে আরও পাঁচটি আসন। এছাড়া জোটের অন্যান্য শরিক দলগুলোরও সমর্থন রয়েছে। ফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে থালাপতি বিজয়ের দল।

বক্তব্যে অনিথা রাধাকৃষ্ণন বলেন, “এই পরাজয় সাময়িক। বর্তমান সরকার যেকোনো সময় পড়ে যেতে পারে। তাই সবাইকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে।”

আরও পড়ুনঃ  আট বছর বোনের পরিচয়ে আত্মগোপন, আঙুলের ছাপে ধরা পড়লেন পলাতক আসামি