ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, সহিংসতা মোকাবিলায় ঐক্যের অঙ্গীকার রাজধানীর ভাটারায় ডিবির অভিযানে গ্রেপ্তার গোবরা ইউপির সাবেক চেয়ারম্যান দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো চেষ্টা করা হলে উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে।

রোববার (১৯ জুলাই) জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে আয়োজিত ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই আন্দোলনে বৃহত্তর উত্তরা ও ঢাকা উত্তরের মানুষের ভূমিকা এবং আত্মত্যাগ স্মরণ করা হয়।

নাহিদ ইসলাম বলেন, “যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসে না। সাহস থাকলে পালিয়ে না গিয়ে বিচারের মুখোমুখি হতে পারত। আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে এই উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে।”

আরও পড়ুনঃ  ভারতের নীরব ভূমিকা বাংলাদেশের জন্য শঙ্কার: হাসনাত আবদুল্লাহ

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে উত্তরা ছিল অন্যতম প্রধান কেন্দ্র। এখান থেকেই প্রতিরোধের বড় অংশ গড়ে উঠেছিল। তার ভাষ্য অনুযায়ী, উত্তরা ও যাত্রাবাড়ী থেকে গণভবনমুখী ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল, যার ফলে তৎকালীন সরকারপ্রধান শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন।

নাহিদ ইসলাম আরও বলেন, “উত্তরার অবদান আমরা কখনো ভুলব না। এই এলাকার মানুষ জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন। তারা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “দুই বছর আগে এই দিনে আমাকে গুম করা হয়েছিল। বহু মানুষকে সেদিন গুম করা হয়েছিল। এখন আমাদের একটাই দাবি—স্বৈরাচার ও তাদের সহযোগীদের বিচার। বিচার না হলে ভবিষ্যতে আবারও স্বৈরাচার তৈরি হতে পারে।”

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, “দেশের পরিবর্তনের পথে বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা একত্রিশ দফার কথা ভুলে গেছে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের রায়কে গুরুত্ব দিতে হবে।”

আরও পড়ুনঃ  সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক

এ সময় তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি উত্তরা এলাকাকে চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম এমপি, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, সহিংসতা মোকাবিলায় ঐক্যের অঙ্গীকার

আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে: নাহিদ ইসলাম

আপডেটের সময়: ০৪:৫৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো চেষ্টা করা হলে উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে।

রোববার (১৯ জুলাই) জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে আয়োজিত ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই আন্দোলনে বৃহত্তর উত্তরা ও ঢাকা উত্তরের মানুষের ভূমিকা এবং আত্মত্যাগ স্মরণ করা হয়।

নাহিদ ইসলাম বলেন, “যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসে না। সাহস থাকলে পালিয়ে না গিয়ে বিচারের মুখোমুখি হতে পারত। আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে এই উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে।”

আরও পড়ুনঃ  জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে উত্তরা ছিল অন্যতম প্রধান কেন্দ্র। এখান থেকেই প্রতিরোধের বড় অংশ গড়ে উঠেছিল। তার ভাষ্য অনুযায়ী, উত্তরা ও যাত্রাবাড়ী থেকে গণভবনমুখী ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল, যার ফলে তৎকালীন সরকারপ্রধান শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন।

নাহিদ ইসলাম আরও বলেন, “উত্তরার অবদান আমরা কখনো ভুলব না। এই এলাকার মানুষ জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন। তারা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  লন্ডনে নাহিদের ওপর হামলা, জামায়াত-এনসিপিকে রাশেদ খানের প্রশ্ন

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “দুই বছর আগে এই দিনে আমাকে গুম করা হয়েছিল। বহু মানুষকে সেদিন গুম করা হয়েছিল। এখন আমাদের একটাই দাবি—স্বৈরাচার ও তাদের সহযোগীদের বিচার। বিচার না হলে ভবিষ্যতে আবারও স্বৈরাচার তৈরি হতে পারে।”

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, “দেশের পরিবর্তনের পথে বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা একত্রিশ দফার কথা ভুলে গেছে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের রায়কে গুরুত্ব দিতে হবে।”

আরও পড়ুনঃ  লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলার অভিযোগ, আ. লীগ কর্মীদের দায়ী