ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলা: জজ আদালতেও ডনের জামিন প্রত্যাখ্যান এনসিপির কর্মকাণ্ড নিয়ে রাশেদ খাঁনের সমালোচনা, জামায়াত-শিবির নিয়েও তুললেন প্রশ্ন ডামুড্যায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, ঢালাই ভেঙে বেরিয়ে পড়েছে রড ‘প্রেস কনফারেন্সের’ সেই ঘর এখন ইতিহাসের পাঠশালা: ফারুকী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন তারিখ হতে পারে শিগগিরই নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন, সার কার্যক্রম তদারকিতে কমিটির নেতৃত্বে দেশজুড়ে ১৬ স্থানে দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসছিলেন ১২ জেলে, উদ্ধার করল কোস্টগার্ড মহানবীর আগমন বিশ্বমানবতার জন্য রহমতের বার্তা: রিজভী সংস্কার প্রক্রিয়ায় ইউএনডিপির পূর্ণ সহযোগিতার আশ্বাস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভবন নির্মাণে আইন ভাঙার সুযোগ আর থাকছে না: গৃহায়নমন্ত্রী

দেশে ভবন নির্মাণের ক্ষেত্রে বিদ্যমান আইন, বিধি ও নীতিমালার সঠিক বাস্তবায়ন গত ১৭ বছরে হয়নি বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, এখন থেকে এসব আইন ও নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। আইন ভঙ্গ করে ভবন নির্মাণ বা আবাসন প্রকল্প গড়ে তোলার সুযোগ আর থাকবে না।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন, সার কার্যক্রম তদারকিতে কমিটির নেতৃত্বে

মন্ত্রী বলেন, অনেক ভবনের অনুমোদিত নকশায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) ও সোক ওয়েল রাখার কথা থাকলেও অনেক ডেভেলপার প্রতিষ্ঠান তা নির্মাণ করেনি। ভবিষ্যতে অনুমোদিত নকশার বাইরে কোনো ভবন নির্মাণ করা হচ্ছে কি না, তা নিশ্চিতভাবে নজরদারি করা হবে।

তিনি বলেন, রিহ্যাব ও বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের সদস্যদেরও সচেতন হতে হবে, যাতে আইন ভঙ্গ করে কোনো ভবন বা আবাসন প্রকল্প গড়ে না ওঠে।

জাকারিয়া তাহের জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভূমি ব্যবহার ছাড়পত্র ও নকশা অনুমোদনের পুরো প্রক্রিয়া শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিধিমালা সংশোধন করে রাজধানীর বাইরের ডেভেলপার প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে সাংবাদিকদের আক্রমণ, উদ্বেগ টিআইবির

মতবিনিময় সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর গ্রাহকদের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য ডেভেলপারদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, অনেক গ্রাহক বছরের পর বছর আগে টাকা পরিশোধ করেও তাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বুঝে পাচ্ছেন না। আবার অনেকে কোনো কারণে চুক্তি অনুযায়ী কিস্তি চালিয়ে যেতে না পারায় কয়েক বছর ধরে জমা টাকা ফেরত পাচ্ছেন না। এসব বিষয় মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা প্রয়োজন।

আরও পড়ুনঃ  ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

সভায় রিহ্যাব ও বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের নেতারা আইন ও বিধি মেনে ভবন নির্মাণ ও আবাসন উন্নয়নের বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন। পাশাপাশি ঢাকা মহানগর বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) এবং ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা নিয়েও তারা মতামত দেন।

সভায় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং রিহ্যাব ও বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সালমান শাহ হত্যা মামলা: জজ আদালতেও ডনের জামিন প্রত্যাখ্যান

ভবন নির্মাণে আইন ভাঙার সুযোগ আর থাকছে না: গৃহায়নমন্ত্রী

আপডেটের সময়: ০৭:৪১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

দেশে ভবন নির্মাণের ক্ষেত্রে বিদ্যমান আইন, বিধি ও নীতিমালার সঠিক বাস্তবায়ন গত ১৭ বছরে হয়নি বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, এখন থেকে এসব আইন ও নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। আইন ভঙ্গ করে ভবন নির্মাণ বা আবাসন প্রকল্প গড়ে তোলার সুযোগ আর থাকবে না।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশের সঙ্গে ৩৪ দেশের ভিসা ছাড়ের চুক্তি, কোন পাসপোর্টে মিলবে সুবিধা?

মন্ত্রী বলেন, অনেক ভবনের অনুমোদিত নকশায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) ও সোক ওয়েল রাখার কথা থাকলেও অনেক ডেভেলপার প্রতিষ্ঠান তা নির্মাণ করেনি। ভবিষ্যতে অনুমোদিত নকশার বাইরে কোনো ভবন নির্মাণ করা হচ্ছে কি না, তা নিশ্চিতভাবে নজরদারি করা হবে।

তিনি বলেন, রিহ্যাব ও বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের সদস্যদেরও সচেতন হতে হবে, যাতে আইন ভঙ্গ করে কোনো ভবন বা আবাসন প্রকল্প গড়ে না ওঠে।

জাকারিয়া তাহের জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভূমি ব্যবহার ছাড়পত্র ও নকশা অনুমোদনের পুরো প্রক্রিয়া শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিধিমালা সংশোধন করে রাজধানীর বাইরের ডেভেলপার প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে সাংবাদিকদের আক্রমণ, উদ্বেগ টিআইবির

মতবিনিময় সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর গ্রাহকদের ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য ডেভেলপারদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, অনেক গ্রাহক বছরের পর বছর আগে টাকা পরিশোধ করেও তাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বুঝে পাচ্ছেন না। আবার অনেকে কোনো কারণে চুক্তি অনুযায়ী কিস্তি চালিয়ে যেতে না পারায় কয়েক বছর ধরে জমা টাকা ফেরত পাচ্ছেন না। এসব বিষয় মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা প্রয়োজন।

আরও পড়ুনঃ  লঘুচাপে টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ