ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এই ৪ ভুল নীরবে জীবনের বরকত কেড়ে নেয় উত্তর সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ২৩ পাঁচ মাসে ২৩০০ একর বনভূমি উদ্ধার, ইজারা ৪৮১৭ একর: সংসদে প্রতিমন্ত্রী আল বারাকা শিপ রিসাইক্লিং ইয়ার্ডে শ্রমিক মৃত্যুর ঘটনায় তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জাপানের ঘাঁটি থেকে ইরানে হামলা, টোকিওকে জবাবদিহির আওতায় আনার দাবি আরাগচির কুমিল্লায় লুট হওয়া পুলিশের শটগানসহ ২ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ ৪ লাখ কৃষকের জেলায় টিএসপি মাত্র ১ হাজার ৪৫ টন, সার বরাদ্দ বাড়ানোর দাবি এনবিআরে বড় রদবদল, একসঙ্গে বদলি ৩৬ অতিরিক্ত কর কমিশনার ‘আয়নাঘর’ আর নয়, গুমের প্রতিটি অপরাধীর বিচার হবে: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা: মৃত ৭৫২, নিখোঁজ আড়াই হাজারের বেশি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

উত্তর সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ২৩

  • Arif
  • আপডেটের সময়: ১০:৫৪:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৩ সময় দেখুন

উত্তর সাইপ্রাসের উপকূলে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু নিয়ে একটি ফেরি উল্টে যাওয়ার পর অন্তত সাতজনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে আরও ২৩ জন।

রোববার এ ঘটনার পর বেঁচে যাওয়া আরোহীদের ফেরিটির উল্টে যাওয়া কাঠামো আঁকড়ে ধরে থাকতে দেখা গেছে, জানিয়েছে রয়টার্স।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে কাইরিনিয়া বন্দর ছাড়ার পর থেকেই ফেরিটিতে পানি উঠতে শুরু করে। কী কারণে বেসরকারি এই ফেরটিতে পানি উঠছিল তা জানা যায়নি।

আরও পড়ুনঃ  জামায়াতের লংমার্চ ঘিরে আওয়ামী লীগকে নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক অভিযোগ

ফেরিটি ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল দিয়ে তুরস্কের মারসিন প্রদেশের গুরুত্বপূর্ণ বন্দর তাশউজুতে যাচ্ছিল। কিন্তু কাইরিনিয়া উপকূলের অদূরেই বিপর্যয় ঘটে। ক্যাটামারান ধরনের এই ফেরিটি প্রতিদিন উত্তর সাইপ্রাস ও তুরস্কের মধ্যে চলাচলকারী কয়েকটি শাটল ফেরির অন্যতম।

তুর্কি সাইপ্রাসের নেতা তুফান এরহুরমান জানিয়েছেন, ২৩৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সাতজনের মৃত্যু হয়েছে আর এখনও ২৩ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুনঃ  নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা: মৃত ৭৫২, নিখোঁজ আড়াই হাজারের বেশি

শনিবার সাইপ্রাসের ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে যায়। ঝড়ে একজনের মৃত্যু হয়েছে।

কী কারণে ফেরিটি ডুবে যেতে পারে, এমন প্রশ্নে এরহুরমান শনিবারের ঝড়ের কথা উল্লেখ করে বলেন, “আজ আবহাওয়া ভ্রমণের পক্ষে উপযোগী বলে বিবেচনা করা হচ্ছিল।”

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়াকে হারিয়ে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ

তুর্কি সাইপ্রাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রীবাহী ফেরি ‘ফাইলোজেট’ ২৫৯ জন যাত্রী ও আটজন ক্রু নিয়ে রওনা হয়েছিল। কিন্তু কাইরিনিয়া উপকূল থেকে চার নটিক্যাল মাইল দূরে যাওয়ার পর এটি উল্টে যায়।

তুর্কি সাইপ্রাস কোস্টগার্ডের চারটি জাহাজ ও একটি বেসরকারি যাত্রীবাহী নৌকার পাশাপাশি তুরস্ক কোস্টগার্ডের পাঁচটি জাহাজ ও দুটি হেলিকপ্টার ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার কাজ পরিচালনা করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এই ৪ ভুল নীরবে জীবনের বরকত কেড়ে নেয়

উত্তর সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ২৩

আপডেটের সময়: ১০:৫৪:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

উত্তর সাইপ্রাসের উপকূলে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু নিয়ে একটি ফেরি উল্টে যাওয়ার পর অন্তত সাতজনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে আরও ২৩ জন।

রোববার এ ঘটনার পর বেঁচে যাওয়া আরোহীদের ফেরিটির উল্টে যাওয়া কাঠামো আঁকড়ে ধরে থাকতে দেখা গেছে, জানিয়েছে রয়টার্স।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে কাইরিনিয়া বন্দর ছাড়ার পর থেকেই ফেরিটিতে পানি উঠতে শুরু করে। কী কারণে বেসরকারি এই ফেরটিতে পানি উঠছিল তা জানা যায়নি।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়াকে হারিয়ে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ

ফেরিটি ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল দিয়ে তুরস্কের মারসিন প্রদেশের গুরুত্বপূর্ণ বন্দর তাশউজুতে যাচ্ছিল। কিন্তু কাইরিনিয়া উপকূলের অদূরেই বিপর্যয় ঘটে। ক্যাটামারান ধরনের এই ফেরিটি প্রতিদিন উত্তর সাইপ্রাস ও তুরস্কের মধ্যে চলাচলকারী কয়েকটি শাটল ফেরির অন্যতম।

তুর্কি সাইপ্রাসের নেতা তুফান এরহুরমান জানিয়েছেন, ২৩৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সাতজনের মৃত্যু হয়েছে আর এখনও ২৩ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুনঃ  রাকসুর জিএস আম্মারের দায় নেবে না শিবির

শনিবার সাইপ্রাসের ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে যায়। ঝড়ে একজনের মৃত্যু হয়েছে।

কী কারণে ফেরিটি ডুবে যেতে পারে, এমন প্রশ্নে এরহুরমান শনিবারের ঝড়ের কথা উল্লেখ করে বলেন, “আজ আবহাওয়া ভ্রমণের পক্ষে উপযোগী বলে বিবেচনা করা হচ্ছিল।”

আরও পড়ুনঃ  আসামি ধরতে গিয়ে বিপাকে পুলিশ, হাতীবান্ধায় আহত ২ সদস্য