ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী আইসিজের রায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পথ তৈরি করবে: শামা ওবায়েদ ‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’: ফেসবুকে রায়হানের নতুন পোস্ট মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির শফিকুর রহমান জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন রোগীদের ফি আদায়ে অনিয়ম, গোপন কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারে প্রক্রিয়াগত প্রশ্ন ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন চুয়ামেনি বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরান যুদ্ধের প্রভাবে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি ব্যয় ১০০ বিলিয়ন ডলার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৩ সময় দেখুন

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ভোক্তাদের অতিরিক্ত ব্যয় ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ব্রাউন ইউনিভার্সিটির একটি ট্র্যাকার অনুযায়ী, এই অতিরিক্ত খরচ প্রতি দুই মিনিটে আরও প্রায় ১ মিলিয়ন ডলার করে বাড়ছে।

পরিবারপ্রতি অতিরিক্ত ব্যয় ৭৬০ ডলারের বেশি

ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন স্কুলের হিসাব অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে পেট্রোল ও ডিজেলের বাড়তি দামের কারণে যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবার গড়ে ৭৬০ ডলারের বেশি অতিরিক্ত ব্যয় করেছে।

আরও পড়ুনঃ  ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র

এর মধ্যে পেট্রোলের পেছনে ব্যয় বেশি হলেও সাম্প্রতিক সময়ে ডিজেলের দাম দ্রুত বাড়ছে।

ট্রিপল এ-এর তথ্য অনুযায়ী, সোমবার সকালে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম ৫ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে। গত বছরের তুলনায় এই দাম প্রায় ৬০ শতাংশ বেশি।

সবচেয়ে বেশি বাড়তি খরচ টেক্সাসে

অঙ্গরাজ্যগুলোর মধ্যে টেক্সাসের বাসিন্দারা জ্বালানির বাড়তি দামের কারণে সবচেয়ে বেশি অতিরিক্ত অর্থ ব্যয় করেছেন। সেখানে অতিরিক্ত খরচের পরিমাণ প্রায় ১১ বিলিয়ন ডলার।

আরও পড়ুনঃ  সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে কাবার ভেতরে নামাজ পড়লেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট

ক্যালিফোর্নিয়ায় এই অতিরিক্ত ব্যয় প্রায় ৮ বিলিয়ন ডলার এবং ফ্লোরিডায় প্রায় ৫ বিলিয়ন ডলার।

মূল্যস্ফীতি নিয়ে বাড়ছে উদ্বেগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে মার্কিনিরা উচ্চ মূল্য দিতে প্রস্তুত। তবে দেশটির ভোটারদের কাছে মূল্যস্ফীতি এখনো অন্যতম প্রধান উদ্বেগের বিষয়।

এদিকে ভবিষ্যতে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে কী পরিমাণ তেল সরবরাহ হবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমাল সরকার

পাশাপাশি ইউক্রেনের রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলার প্রভাবও বিশ্ববাজারে পড়ছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ও দামের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

মধ্যবর্তী নির্বাচনের আগে চাপ বাড়ার শঙ্কা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আর দুই মাসেরও কম সময় বাকি। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম দীর্ঘ সময় চড়া থাকলে মার্কিন ভোটারদের অসন্তোষ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী

ইরান যুদ্ধের প্রভাবে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি ব্যয় ১০০ বিলিয়ন ডলার

আপডেটের সময়: ০৮:১৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ভোক্তাদের অতিরিক্ত ব্যয় ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ব্রাউন ইউনিভার্সিটির একটি ট্র্যাকার অনুযায়ী, এই অতিরিক্ত খরচ প্রতি দুই মিনিটে আরও প্রায় ১ মিলিয়ন ডলার করে বাড়ছে।

পরিবারপ্রতি অতিরিক্ত ব্যয় ৭৬০ ডলারের বেশি

ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন স্কুলের হিসাব অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে পেট্রোল ও ডিজেলের বাড়তি দামের কারণে যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবার গড়ে ৭৬০ ডলারের বেশি অতিরিক্ত ব্যয় করেছে।

আরও পড়ুনঃ  রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমাল সরকার

এর মধ্যে পেট্রোলের পেছনে ব্যয় বেশি হলেও সাম্প্রতিক সময়ে ডিজেলের দাম দ্রুত বাড়ছে।

ট্রিপল এ-এর তথ্য অনুযায়ী, সোমবার সকালে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম ৫ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে। গত বছরের তুলনায় এই দাম প্রায় ৬০ শতাংশ বেশি।

সবচেয়ে বেশি বাড়তি খরচ টেক্সাসে

অঙ্গরাজ্যগুলোর মধ্যে টেক্সাসের বাসিন্দারা জ্বালানির বাড়তি দামের কারণে সবচেয়ে বেশি অতিরিক্ত অর্থ ব্যয় করেছেন। সেখানে অতিরিক্ত খরচের পরিমাণ প্রায় ১১ বিলিয়ন ডলার।

আরও পড়ুনঃ  ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান

ক্যালিফোর্নিয়ায় এই অতিরিক্ত ব্যয় প্রায় ৮ বিলিয়ন ডলার এবং ফ্লোরিডায় প্রায় ৫ বিলিয়ন ডলার।

মূল্যস্ফীতি নিয়ে বাড়ছে উদ্বেগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে মার্কিনিরা উচ্চ মূল্য দিতে প্রস্তুত। তবে দেশটির ভোটারদের কাছে মূল্যস্ফীতি এখনো অন্যতম প্রধান উদ্বেগের বিষয়।

এদিকে ভবিষ্যতে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে কী পরিমাণ তেল সরবরাহ হবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় বিক্ষোভ, পোড়ানো হলো কুশপুত্তলিকা