ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার মাদরাসা শিক্ষককে চড় মারা রুমির নতুন ভিডিও, নিরপেক্ষ তদন্তের দাবি ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ, হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ আটক ‘হ্যান্ডকাফ পরেই দেশে ফিরতে হবে হাসিনাকে’: প্রতিমন্ত্রী ইয়াসের শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের স্বাদ পেল বাংলাদেশ ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমাগম পোল্যান্ডের পর্যটনকেন্দ্রে গুলি, নিহত ৫ বাস-ট্রাকে আগুন দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি মেনে নেবে না সরকার: শামা ওবায়েদ নান্দাইলে পিকআপ-ড্রাম ট্রাকের সংঘর্ষ, নিহত ২ বাংলাদেশের প্রথম এআই সিনেমায় অভিনয়ে সিনথিয়া
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন এক ব্যবসায়ী বাবা। ছেলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতেই এমন উপহার দিয়েছেন সামসুদ্দিন মিদ্যা। ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  বিরামপুরে যুবকের মৃত্যু, নববধূসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব বর্ধমানের গলসির পারাজ এলাকার বাসিন্দা সামসুদ্দিন মিদ্যা। তাঁর ছেলে মুহম্মদ তালহা নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল করেছে। ছেলের এই সাফল্য স্মরণীয় করে রাখতে তার পছন্দের বিএমডব্লিউ এম৪ কমপিটিশন গাড়িটি কিনে দেন সামসুদ্দিন। গাড়িটি কিনতে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ জন্য তাঁকে মুম্বাইয়ে যেতে হয়েছিল।

আরও পড়ুনঃ  ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হওয়ার অজানা গল্প শোনালেন অমিতাভ বচ্চন

বিলাসবহুল গাড়ির প্রতি সামসুদ্দিনের আগে থেকেই বিশেষ আগ্রহ রয়েছে। তাঁর সংগ্রহে রয়েছে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থার ও হুন্দাই আলকাজারের মতো গাড়ি। এবার সেই তালিকায় যুক্ত হলো বিএমডব্লিউ এম৪ কমপিটিশন।

গাড়ির নম্বরের ক্ষেত্রেও সামসুদ্দিনের বিশেষ পছন্দ রয়েছে। তাঁর একাধিক গাড়ির নম্বরের শেষ তিনটি সংখ্যা ৫৫৫, যা বলিউড অভিনেতা শাহরুখ খানের গাড়ির নম্বরের সঙ্গেও মিলে যায়।

আরও পড়ুনঃ  বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর ঢাকা, শীর্ষে জাকার্তা

অন্যদিকে, তালহা জানিয়েছে, আপাতত পড়াশোনায় মনোযোগ দিতে চায় সে। সপ্তাহে এক দিন বাবার সঙ্গে গাড়িতে ঘুরবে। সেদিন গাড়ি চালাবেন বাবা আর সে পাশের আসনে বসে ভ্রমণ উপভোগ করবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার

নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার

আপডেটের সময়: ১০:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন এক ব্যবসায়ী বাবা। ছেলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতেই এমন উপহার দিয়েছেন সামসুদ্দিন মিদ্যা। ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, ঘণ্টায় ১২০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব বর্ধমানের গলসির পারাজ এলাকার বাসিন্দা সামসুদ্দিন মিদ্যা। তাঁর ছেলে মুহম্মদ তালহা নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফল করেছে। ছেলের এই সাফল্য স্মরণীয় করে রাখতে তার পছন্দের বিএমডব্লিউ এম৪ কমপিটিশন গাড়িটি কিনে দেন সামসুদ্দিন। গাড়িটি কিনতে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ জন্য তাঁকে মুম্বাইয়ে যেতে হয়েছিল।

আরও পড়ুনঃ  “আইসিসি মাসসেরার দৌড়ে সোবহানা মোস্তারি: অস্ট্রেলিয়ায় ১১৮ রানের ঐতিহাসিক ইনিংস”

বিলাসবহুল গাড়ির প্রতি সামসুদ্দিনের আগে থেকেই বিশেষ আগ্রহ রয়েছে। তাঁর সংগ্রহে রয়েছে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থার ও হুন্দাই আলকাজারের মতো গাড়ি। এবার সেই তালিকায় যুক্ত হলো বিএমডব্লিউ এম৪ কমপিটিশন।

গাড়ির নম্বরের ক্ষেত্রেও সামসুদ্দিনের বিশেষ পছন্দ রয়েছে। তাঁর একাধিক গাড়ির নম্বরের শেষ তিনটি সংখ্যা ৫৫৫, যা বলিউড অভিনেতা শাহরুখ খানের গাড়ির নম্বরের সঙ্গেও মিলে যায়।

আরও পড়ুনঃ  পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকছে নাসার দেড় টন ওজনের মহাকাশযান