ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসতে চান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে কাবার ভেতরে নামাজ পড়লেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বন্ধের নির্দেশ বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধের হুমকি ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় বিক্ষোভ, পোড়ানো হলো কুশপুত্তলিকা আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯ মেহেরপুরে কৃষকদল নেতার বাড়ি থেকে ৯৪ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার ধর্ম অবমাননার অভিযোগে ফেনীতে যুবককে মারধর, পুলিশের গাড়িতে হামলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাহরাইন অভিমুখী ইরানের দুই ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৩৪ সময় দেখুন

বাহরাইনকে লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, মার্কিন বাহিনী ড্রোন দুটি ভূপাতিত করেছে। এতে কেউ হতাহত হয়নি, পাশাপাশি কোনো স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়নি।

একই সঙ্গে শুক্রবার সকালে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি ‘আগাম সতর্কতামূলক রাডার’ স্থাপনায় হামলার বিষয়ে আইআরজিসির দাবিও নাকচ করেছে সেন্টকম। এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে জানানো হবে বলে জানিয়েছে মার্কিন সামরিক কমান্ড।

আরও পড়ুনঃ  ইরানের হাতে ২ হাজার ৫০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মাসে তৈরি হচ্ছে আরও ৫০টি

এদিকে, হরমুজ প্রণালির পূর্ব দিকে মাইনে আঘাতের পর তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে আইআরজিসির নৌবাহিনী। একই সঙ্গে প্রণালির দক্ষিণ অংশের অননুমোদিত ও বিপজ্জনক নৌপথ ব্যবহার না করতে আবারও সতর্ক করেছে তারা।

আরও পড়ুনঃ  ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে আইআরজিসির নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, বারবার সতর্ক করার পরও জাহাজটি ওই নৌপথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একপর্যায়ে সেটি সমুদ্রের মাইনে আঘাত করলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।

এর আগে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দক্ষিণ ইরানের সিরিকে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনা ধ্বংস করে দেওয়ার দাবি করে আইআরজিসি।

আরও পড়ুনঃ  সৌদি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের

এ ছাড়া হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়তে থাকা যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে ইরানের নৌবাহিনী। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তারেক রহমানের আমন্ত্রণে ২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসতে চান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

বাহরাইন অভিমুখী ইরানের দুই ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

আপডেটের সময়: ১০:৫৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বাহরাইনকে লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, মার্কিন বাহিনী ড্রোন দুটি ভূপাতিত করেছে। এতে কেউ হতাহত হয়নি, পাশাপাশি কোনো স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়নি।

একই সঙ্গে শুক্রবার সকালে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি ‘আগাম সতর্কতামূলক রাডার’ স্থাপনায় হামলার বিষয়ে আইআরজিসির দাবিও নাকচ করেছে সেন্টকম। এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে জানানো হবে বলে জানিয়েছে মার্কিন সামরিক কমান্ড।

আরও পড়ুনঃ  ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত

এদিকে, হরমুজ প্রণালির পূর্ব দিকে মাইনে আঘাতের পর তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে আইআরজিসির নৌবাহিনী। একই সঙ্গে প্রণালির দক্ষিণ অংশের অননুমোদিত ও বিপজ্জনক নৌপথ ব্যবহার না করতে আবারও সতর্ক করেছে তারা।

আরও পড়ুনঃ  ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে আইআরজিসির নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, বারবার সতর্ক করার পরও জাহাজটি ওই নৌপথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একপর্যায়ে সেটি সমুদ্রের মাইনে আঘাত করলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।

এর আগে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দক্ষিণ ইরানের সিরিকে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনা ধ্বংস করে দেওয়ার দাবি করে আইআরজিসি।

আরও পড়ুনঃ  গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০