ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া সেবা মেলে না, দুর্নীতির অভিযোগ কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ দোকান আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, সচেতনতা ও প্রতিরোধে নানা কর্মসূচি রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে ৭ গোলের বিশাল ব্যবধানে হারাল নেদারল্যান্ডস খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা টানা পঞ্চম দফায় কমল সোনার দাম, ভরি এখন ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০ শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা যোগাযোগব্যবস্থার বিপর্যয়ে অচল যুক্তরাষ্ট্রের আকাশপথ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক ফ্লাইট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যোগাযোগব্যবস্থার বিপর্যয়ে অচল যুক্তরাষ্ট্রের আকাশপথ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক ফ্লাইট

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:২৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোর যোগাযোগব্যবস্থা বিকল হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে চার ঘণ্টারও বেশি সময় ধরে উড়োজাহাজের উড্ডয়ন স্থগিত থাকার পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে।

এই বিভ্রাটের কারণে স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে দেশটির সব বিমানবন্দরে ফ্লাইট স্থগিতের নির্দেশ জারি করে কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। পরে রাত ৮টা ১৫ মিনিটে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এমন পরিস্থিতির সৃষ্টি হলো। এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নাইন-ইলেভেন হামলার পর দেশটির আকাশপথে একই ধরনের স্থগিতাদেশ দেওয়া হয়েছিল।

বাতিল হাজারো ফ্লাইট, ভোগান্তিতে যাত্রীরা

ফ্লাইট-ট্র্যাকিং পরিষেবা সংস্থা ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এ বিভ্রাটের ফলে বিমানবন্দরগুলোতে বিশৃঙ্খলা দেখা দেয়। এয়ারলাইনগুলো এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়। পাশাপাশি প্রায় ১০ হাজার ফ্লাইটের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ছয় দেশে ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

আকাশে থাকা হাজার হাজার উড়োজাহাজকে অবতরণের অনুমতি দেওয়া হলেও মাটিতে থাকা কোনো বিমানই উড্ডয়ন করতে পারেনি। অল্প সময়ের মধ্যেই এই বিপর্যয় যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে কানাডা ও ইউরোপ থেকেও ফ্লাইট বাতিলের কারণ হয়ে দাঁড়ায়।

কী কারণে ঘটল এই বিপর্যয়?

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, এই বিভ্রাটের পেছনে কোনো সাইবার হামলার ইঙ্গিত পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬ দেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের কড়া সতর্কতা

অন্যদিকে, দেশটির কেন্দ্রীয় সরকারের পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর টেলিযোগাযোগব্যবস্থা বিকল হয়ে পড়া এবং পুরোনো নেটওয়ার্ক রাউটারগুলোতে ডেটা ওভারলোডের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

যোগাযোগব্যবস্থার এই বিপর্যয়ের ফলে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থায় সাময়িক অচলাবস্থা তৈরি হলেও এফএএ স্থগিতাদেশ তুলে নেওয়ার পর ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা

যোগাযোগব্যবস্থার বিপর্যয়ে অচল যুক্তরাষ্ট্রের আকাশপথ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক ফ্লাইট

আপডেটের সময়: ১১:২৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোর যোগাযোগব্যবস্থা বিকল হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে চার ঘণ্টারও বেশি সময় ধরে উড়োজাহাজের উড্ডয়ন স্থগিত থাকার পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে।

এই বিভ্রাটের কারণে স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে দেশটির সব বিমানবন্দরে ফ্লাইট স্থগিতের নির্দেশ জারি করে কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। পরে রাত ৮টা ১৫ মিনিটে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  গাজায় শীতের নির্মম আঘাত, প্রাণ গেল ৯ মাসের শিশু কিনানের

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এমন পরিস্থিতির সৃষ্টি হলো। এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নাইন-ইলেভেন হামলার পর দেশটির আকাশপথে একই ধরনের স্থগিতাদেশ দেওয়া হয়েছিল।

বাতিল হাজারো ফ্লাইট, ভোগান্তিতে যাত্রীরা

ফ্লাইট-ট্র্যাকিং পরিষেবা সংস্থা ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এ বিভ্রাটের ফলে বিমানবন্দরগুলোতে বিশৃঙ্খলা দেখা দেয়। এয়ারলাইনগুলো এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়। পাশাপাশি প্রায় ১০ হাজার ফ্লাইটের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা

আকাশে থাকা হাজার হাজার উড়োজাহাজকে অবতরণের অনুমতি দেওয়া হলেও মাটিতে থাকা কোনো বিমানই উড্ডয়ন করতে পারেনি। অল্প সময়ের মধ্যেই এই বিপর্যয় যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে কানাডা ও ইউরোপ থেকেও ফ্লাইট বাতিলের কারণ হয়ে দাঁড়ায়।

কী কারণে ঘটল এই বিপর্যয়?

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, এই বিভ্রাটের পেছনে কোনো সাইবার হামলার ইঙ্গিত পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ইরান সীমান্তে শিব ক্রসিং খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি