ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘সাহস থাকলে দেশে আসেন, আপনার ফাঁসির আদেশ হয়েছে’: শেখ হাসিনাকে গণপূর্তমন্ত্রী ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না’: সিএমপি কমিশনার যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার পুলিশের গাড়িতে আগুনের মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’—ফোনে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু ‘সব অস্থিরতার মাঝে ভিকিই আমার শান্তির আশ্রয়’, জানালেন ক্যাটরিনা গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর সাদা ভাত কি সত্যিই শত্রু? কতটুকু খেলে নিরাপদ, জানুন বিস্তারিত ‘ফোন হ্যাক করে ফাঁসানো হয়েছে স্বামীকে’, এসপি জাহাঙ্গীরের স্ত্রীর দাবি বিয়ের দাওয়াতের খাবারে বিষক্রিয়া, পল্লী চিকিৎসকের মৃত্যু; অসুস্থ নবদম্পতিসহ ৫০ জনের বেশি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার সমুন্নত রাখতে এবং দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ফ্যাসিবাদ আবার ফিরে এলে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার বাধাগ্রস্ত হবে। একই সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।

রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  মিটার-ফিউজে ক্ষতির চিহ্ন নেই, নুসরাতের বাড়িতে আগুনের কারণ নিয়ে নতুন তথ্য

প্রতিমন্ত্রীর বক্তব্য

ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু নিজেরা সচেতন থাকলেই হবে না, অন্যদেরও এ বিষয়ে সচেতন ও সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই অর্জন সমুন্নত রাখা সবার দায়িত্ব। বিশেষ করে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুনঃ  ‘সাহস থাকলে দেশে আসেন, আপনার ফাঁসির আদেশ হয়েছে’: শেখ হাসিনাকে গণপূর্তমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, যারা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

শিল্পীদের দাবি ও সরকারের অবস্থান

সভায় চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, উত্থাপিত প্রস্তাবগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। শিল্পী, কলাকুশলী ও পেশাজীবীদের কল্যাণে একটি ট্রাস্ট গঠনের বিষয়েও সরকার কাজ করছে।

তিনি জানান, সরকারি উদ্যোগে ট্রাস্ট গঠন করতে হলে প্রচলিত নীতিমালা ও বিধিবিধান অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের সম্পৃক্ততা প্রয়োজন। ট্রাস্টটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, নাকি সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে গঠন করা হবে—সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃ  সরকারি খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থান হবে ১ হাজার জুলাই যোদ্ধার

সভায় চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাদের দাবি, সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় বক্তব্য দেন ডিরেক্টর গিল্ড বাংলাদেশের সভাপতি শহীদুজ্জামান সেলিম, অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম, টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুমন, ডিরেক্টর গিল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘সাহস থাকলে দেশে আসেন, আপনার ফাঁসির আদেশ হয়েছে’: শেখ হাসিনাকে গণপূর্তমন্ত্রী

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

আপডেটের সময়: ০৮:৪৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার সমুন্নত রাখতে এবং দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ফ্যাসিবাদ আবার ফিরে এলে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার বাধাগ্রস্ত হবে। একই সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।

রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে আজ বাংলাদেশের জলবায়ু দাবি তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিমন্ত্রীর বক্তব্য

ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু নিজেরা সচেতন থাকলেই হবে না, অন্যদেরও এ বিষয়ে সচেতন ও সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই অর্জন সমুন্নত রাখা সবার দায়িত্ব। বিশেষ করে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুনঃ  সরকারি খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থান হবে ১ হাজার জুলাই যোদ্ধার

প্রতিমন্ত্রী বলেন, যারা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

শিল্পীদের দাবি ও সরকারের অবস্থান

সভায় চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, উত্থাপিত প্রস্তাবগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। শিল্পী, কলাকুশলী ও পেশাজীবীদের কল্যাণে একটি ট্রাস্ট গঠনের বিষয়েও সরকার কাজ করছে।

তিনি জানান, সরকারি উদ্যোগে ট্রাস্ট গঠন করতে হলে প্রচলিত নীতিমালা ও বিধিবিধান অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের সম্পৃক্ততা প্রয়োজন। ট্রাস্টটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, নাকি সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে গঠন করা হবে—সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃ  প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ