ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতে যোগ দিলে বিকিনি ছবিতেও প্রশংসা জুটত, মন্তব্য মেঘনা আলমের তৃতীয় সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি ইনফান্তিনোর বিপক্ষে ফিফা সভাপতি পদে লড়বেন জাপানের কোজো তাশিমা ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা সংসদ অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ শ্যানন বিমানবন্দরে ৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান ভাঙচুর, আইরিশ নাগরিকের বিরুদ্ধে মামলা ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা বিইউপিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ, আবেদন শুরু ১ ডিসেম্বর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২৫ সময় দেখুন

বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের আহ্বায়ক ও অভিনেতা হেলাল খানের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ তুলে চলচ্চিত্রের ১৯টি সংগঠনের আহ্বায়ক কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। হেলাল খানের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে সোমবার (১৬ নভেম্বর) রাতে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। এদিকে এফডিসিতে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলে গালাগাল করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তাঁর স্ত্রী চিত্রনায়িকা রোমানা নীড়।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে এফডিসিতে জয় চৌধুরীকে ‘তুই ফ্যাসিস্ট’ বলে ধমক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত। ওই দিনের একটি ভিডিওতে হেলাল খানকে জয় চৌধুরীর উদ্দেশে এমন মন্তব্য করতে শোনা যায়।

আরও পড়ুনঃ  ‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’: পরীমণি

ঘটনার প্রতিবাদ জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন রোমানা নীড়। সেখানে তিনি লেখেন, ‘আমার স্বামীর পারিবারিক শিক্ষা রয়েছে। সে ধৈর্যসহকারে বিএনপির জাসাস আহ্বায়ক নায়ক হেলাল খানকে বোঝানোর চেষ্টা করেছে। তারপরও হেলাল খান আমার স্বামীকে ফ্যাসিস্ট বলেছেন, অকথ্য ভাষায় গালাগাল দিয়েছেন। যা তিনি মোটেও ঠিক করেননি, কারণ এফডিসি কোনো রাজনীতি করার জায়গা নয়।’

এফডিসিকে অরাজনৈতিক স্থান হিসেবে উল্লেখ করে রোমানা নীড় আরও লেখেন, ‘সেখানে বিভিন্ন দলের সমর্থক থাকতে পারেন। কিন্তু প্রকাশ্যে কোনো দলের নেতা এফডিসিতে ঢুকে হুমকি প্রদর্শন করতে পারেন না। তাই আমি মনে করি, এফডিসি অরাজনৈতিক স্পট এবং প্রতিটি সংগঠন কোনো দলের সঙ্গে জড়িত থাকতে পারে না।’

আরও পড়ুনঃ  ৭৪ পেরিয়ে ৭৫ বছরে রুনা লায়লা, জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত

অন্যদিকে, হেলাল খানের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে জয় চৌধুরী অভিযোগ করেন, হেলাল খান নিজেই শিল্পীদের গালাগাল করেছেন। পাশাপাশি তাঁর সহযোগী হিসেবে পরিচিত কয়েকজন বহিরাগত ব্যক্তিও শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন।

জয় চৌধুরীর দাবি, হেলাল খানের সামনে তাঁর সহযোগীরা শিল্পীদের উদ্দেশে অশালীন ভাষায় কথা বলেছেন। এমনকি চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সদস্যদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে হেলাল খানের নেতৃত্বে কাজ করতে চান না বলে জানিয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, ‘যে নেতার কাছে আমরা শিল্পীরা নিরাপদ নই, সেক্ষেত্রে আমি চলচ্চিত্রের ১৯টি সংগঠন থেকে পদত্যাগ করব। এমন নেতার নেতৃত্বে আমি থাকতে চাই না, যিনি নিজেই শিল্পীদের গালাগাল করেন।’

আরও পড়ুনঃ  ব্যবসা নিয়ে সমালোচনার মুখে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

জানা গেছে, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রোববার বিকেলে এফডিসির প্রধান ফটকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিঠি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।

তবে এফডিসিতে উপস্থিত থাকলেও ওই কর্মসূচিতে যোগ দেননি জয় চৌধুরী ও শিল্পী সমিতির কয়েকজন সদস্য। কর্মসূচি শেষ হওয়ার পর শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয় চৌধুরীর সঙ্গে কথা বলেন হেলাল খান। একপর্যায়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ওই ঘটনার পরই হেলাল খানের নেতৃত্ব নিয়ে নিজের আপত্তির কথা প্রকাশ করেন জয় চৌধুরী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতে যোগ দিলে বিকিনি ছবিতেও প্রশংসা জুটত, মন্তব্য মেঘনা আলমের

জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলায় হেলাল খানের বিরুদ্ধে স্ত্রীর প্রতিবাদ

আপডেটের সময়: ০৪:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের আহ্বায়ক ও অভিনেতা হেলাল খানের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ তুলে চলচ্চিত্রের ১৯টি সংগঠনের আহ্বায়ক কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। হেলাল খানের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে সোমবার (১৬ নভেম্বর) রাতে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। এদিকে এফডিসিতে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলে গালাগাল করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তাঁর স্ত্রী চিত্রনায়িকা রোমানা নীড়।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে এফডিসিতে জয় চৌধুরীকে ‘তুই ফ্যাসিস্ট’ বলে ধমক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত। ওই দিনের একটি ভিডিওতে হেলাল খানকে জয় চৌধুরীর উদ্দেশে এমন মন্তব্য করতে শোনা যায়।

আরও পড়ুনঃ  পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে প্রেমের গল্পে শাকিব খান

ঘটনার প্রতিবাদ জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন রোমানা নীড়। সেখানে তিনি লেখেন, ‘আমার স্বামীর পারিবারিক শিক্ষা রয়েছে। সে ধৈর্যসহকারে বিএনপির জাসাস আহ্বায়ক নায়ক হেলাল খানকে বোঝানোর চেষ্টা করেছে। তারপরও হেলাল খান আমার স্বামীকে ফ্যাসিস্ট বলেছেন, অকথ্য ভাষায় গালাগাল দিয়েছেন। যা তিনি মোটেও ঠিক করেননি, কারণ এফডিসি কোনো রাজনীতি করার জায়গা নয়।’

এফডিসিকে অরাজনৈতিক স্থান হিসেবে উল্লেখ করে রোমানা নীড় আরও লেখেন, ‘সেখানে বিভিন্ন দলের সমর্থক থাকতে পারেন। কিন্তু প্রকাশ্যে কোনো দলের নেতা এফডিসিতে ঢুকে হুমকি প্রদর্শন করতে পারেন না। তাই আমি মনে করি, এফডিসি অরাজনৈতিক স্পট এবং প্রতিটি সংগঠন কোনো দলের সঙ্গে জড়িত থাকতে পারে না।’

আরও পড়ুনঃ  তৃতীয় সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে