ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশব্যাপী রেল যোগাযোগ সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী রাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আপাতত স্থগিত, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ২৩ নভেম্বর কপ-৩১ সম্মেলনে নীরব ভারত, পর্দার আড়ালে চলছে বড় কূটনীতি দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদারের নির্দেশ কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর ওপর গুরুত্ব রাষ্ট্রপতির ডাকসু নেতা মুসাদ্দিকের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ দুবলার চরে শুঁটকি মৌসুমে দুর্যোগের ছোবল, দুশ্চিন্তায় ১০ হাজার জেলে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শাকিবের ‘মোহাব্বাত’-এ নায়িকা হতে পারেন কিয়ারা আদভানি!

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এর নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। কখনো পাকিস্তানি অভিনেত্রী, আবার কখনো বলিউড তারকাকে ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন। এবার সম্ভাব্য নায়িকা হিসেবে আলোচনায় এসেছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির নাম।

হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কিয়ারাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে। এর সূত্রপাত সিনেমাটির প্রযোজক আরশাদ আদনানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।

আরও পড়ুনঃ  পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে কিয়ারা আদভানির একটি ছবি প্রকাশ করেন আরশাদ আদনান। ছবির ক্যাপশনে তিনি শুধু লেখেন, ‘নেক্সট’। এরপরই শুরু হয় নানা জল্পনা। অনেকের ধারণা, ‘কবির সিং’খ্যাত এই অভিনেত্রীকে ‘মোহাব্বাত’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যেতে পারে।

আরও পড়ুনঃ  অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

এর আগে শাকিবের নতুন সিনেমায় পাকিস্তানি কোনো অভিনেত্রী অভিনয় করতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের মন্তব্যের পর সেই আলোচনা আরও জোরালো হয়। তবে প্রযোজকের সাম্প্রতিক পোস্টের পর সম্ভাব্য নায়িকা হিসেবে সামনে এসেছে কিয়ারার নাম।

উল্লেখ্য, এর আগে আরশাদ আদনান ও হিমেল আশরাফের যৌথ প্রযোজনায় নির্মিত শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় বিদেশি অভিনেত্রীদের দেখা গেছে। এ কারণে ‘মোহাব্বাত’ সিনেমাতেও শাকিবের বিপরীতে আন্তর্জাতিক অঙ্গনের কোনো তারকা থাকতে পারেন বলে ধারণা করছেন অনেকে।

আরও পড়ুনঃ  ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল

তবে কিয়ারা আদভানি ‘মোহাব্বাত’ সিনেমায় অভিনয় করছেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তাই বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে

শাকিবের ‘মোহাব্বাত’-এ নায়িকা হতে পারেন কিয়ারা আদভানি!

আপডেটের সময়: ০৫:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এর নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। কখনো পাকিস্তানি অভিনেত্রী, আবার কখনো বলিউড তারকাকে ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন। এবার সম্ভাব্য নায়িকা হিসেবে আলোচনায় এসেছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির নাম।

হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কিয়ারাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে। এর সূত্রপাত সিনেমাটির প্রযোজক আরশাদ আদনানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।

আরও পড়ুনঃ  পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে কিয়ারা আদভানির একটি ছবি প্রকাশ করেন আরশাদ আদনান। ছবির ক্যাপশনে তিনি শুধু লেখেন, ‘নেক্সট’। এরপরই শুরু হয় নানা জল্পনা। অনেকের ধারণা, ‘কবির সিং’খ্যাত এই অভিনেত্রীকে ‘মোহাব্বাত’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যেতে পারে।

আরও পড়ুনঃ  বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, এনজিওগ্রাম সম্পন্ন