ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম সংবিধান সংশোধন করে আ. লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের আহ্বান রাশেদ খাঁনের এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল বিকেল ৩টায়, ঢাবিতে আবেদনের সময় বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু, নিয়ন্ত্রণে উদ্যোগ সরকারের যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ ঢাকার দক্ষিণের ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় পাঁচ সম্ভাব্য প্রার্থী কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন ‘বাহুবলী’র রম্যা কৃষ্ণন, টানলেন এপস্টিন প্রসঙ্গ নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস ও ট্রাকে আগুন, ক্ষতি ১৫ লাখ টাকা ‘সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়’—খালেদা জিয়ার পুরোনো বক্তব্য ঘিরে আলোচনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ

যশোরে মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলাকে কেন্দ্র করে তিথি (৩০) নামে এক গৃহবধূর বাম হাতের কব্জি ধারালো দা দিয়ে কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী বিল্লালের (৪০) বিরুদ্ধে।

রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল জেলার মিরাপাড়া এলাকার মৃত পাঞ্জমিনার ছেলে বিল্লাল স্ত্রী তিথিকে নিয়ে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার ওই বাসায় থাকতেন। রোববার রাতে তিথি মুঠোফোনে তাঁর মায়ের সঙ্গে কথা বলছিলেন। এ নিয়ে স্বামী বিল্লালের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।

আরও পড়ুনঃ  কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর ওপর গুরুত্ব রাষ্ট্রপতির

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিল্লাল স্ত্রীর দুই হাত দড়ি দিয়ে খাটের সঙ্গে বেঁধে ফেলেন। এরপর ধারালো দা দিয়ে তাঁর বাঁ হাতের কব্জিতে কোপ দেন। এতে কব্জিটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিথি।

আরও পড়ুনঃ  টেকনাফে শতাধিক আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

ঘটনার পর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে অভিযুক্ত বিল্লাল নিজেই স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে বিল্লাল ও তাঁর মা অ্যাম্বুলেন্সে করে আহত তিথিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীব রয় চৌধুরী জানান, রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে তাঁর স্বামী জরুরি বিভাগে নিয়ে আসেন। শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ

আপডেটের সময়: ০২:২৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

যশোরে মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলাকে কেন্দ্র করে তিথি (৩০) নামে এক গৃহবধূর বাম হাতের কব্জি ধারালো দা দিয়ে কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী বিল্লালের (৪০) বিরুদ্ধে।

রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল জেলার মিরাপাড়া এলাকার মৃত পাঞ্জমিনার ছেলে বিল্লাল স্ত্রী তিথিকে নিয়ে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার ওই বাসায় থাকতেন। রোববার রাতে তিথি মুঠোফোনে তাঁর মায়ের সঙ্গে কথা বলছিলেন। এ নিয়ে স্বামী বিল্লালের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।

আরও পড়ুনঃ  রোগীদের ফি আদায়ে অনিয়ম, গোপন কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারে প্রক্রিয়াগত প্রশ্ন

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিল্লাল স্ত্রীর দুই হাত দড়ি দিয়ে খাটের সঙ্গে বেঁধে ফেলেন। এরপর ধারালো দা দিয়ে তাঁর বাঁ হাতের কব্জিতে কোপ দেন। এতে কব্জিটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিথি।

আরও পড়ুনঃ  ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে

ঘটনার পর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে অভিযুক্ত বিল্লাল নিজেই স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে বিল্লাল ও তাঁর মা অ্যাম্বুলেন্সে করে আহত তিথিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী