গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও সামুদ্রিক খাদ্য রপ্তানি খাতে দেশের অন্যতম প্রতিষ্ঠান ডিপ সী ফিশার্স লিমিটেড দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত কে-সি ফুড শো-২০২৬-এ অংশগ্রহণ করেছে।
১৯ থেকে ২১ মে পর্যন্ত সিউলের কোয়েক্স এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত তিনদিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন কোরিয়া ফিশারিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইয়ং-হুন চুং।
প্রদর্শনীতে ডিপ সী ফিশার্স লিমিটেডের স্টল উদ্বোধন করেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল, এনডিসি।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে কোরিয়া ফিশারিজ অ্যাসোসিয়েশন (KFA) এবং বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের (BMFA) মধ্যে মৎস্য খাতে সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ ও প্রযুক্তি বিনিময় নিয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
ডিপ সী ফিশার্স লিমিটেডের তিন সদস্যের প্রতিনিধি দল—আখতারুজ্জামান খান কবির, সৈয়দা সুমাইয়া এবং মারুফ উস শহীদ—এই প্রদর্শনীতে অংশ নেন।
আয়োজকরা জানান, এই অংশগ্রহণ বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে সামুদ্রিক খাদ্য খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের উচ্চমানের সী-ফুড পণ্যের পরিচিতি বাড়াতেও এটি ভূমিকা রাখবে।
প্রতিবেদকের নাম 

























