বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘আই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১টায় মুখোমুখি হচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং আফ্রিকার শক্তিশালী দল সেনেগাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ জার্সির নিউ ইয়র্কে, আর ইতিমধ্যেই এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
এই দুই দলের মুখোমুখি হওয়ার ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ঘটনা ২০০২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। সেবার বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১–০ গোলে হারিয়ে বড় ধরনের চমক দিয়েছিল সেনেগাল, যা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় ‘আপসেট’ হিসেবে বিবেচিত।
ফ্রান্স এবারও টাইটেল কন্টেন্ডার হিসেবে মাঠে নামছে। কোচ দিদিয়ের দেশমের অধীনে দলটি আক্রমণভাগে বেশ শক্তিশালী। নেতৃত্বে থাকবেন কিলিয়ান এমবাপ্পে, সঙ্গে থাকছেন উসমান ডেম্বেলে, মাইকেল ওলিস, ব্র্যাডলি বারকোলা ও দেজিরে দুয়ে।
অন্যদিকে সেনেগালও দুর্দান্ত ফর্মে রয়েছে। টানা দীর্ঘ সময় অপরাজিত থাকার রেকর্ড নিয়ে তারা বিশ্বকাপে এসেছে। দলের ভরসা সাদিও মানে, যিনি ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ফিরেছেন।
গ্রুপ ‘আই’-এ ফ্রান্স ও সেনেগালের সঙ্গে রয়েছে নরওয়ে ও ইরাক। ফলে এই ম্যাচের ফল নকআউট পর্বে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
কাগজে-কলমে ফ্রান্স এগিয়ে থাকলেও সেনেগালের অতীত ইতিহাস ও সাম্প্রতিক ফর্ম বলছে—এখানে কোনো ফলই নিশ্চিত নয়।
প্রতিবেদকের নাম 


























