ঢাকা ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্যাথলজির ফ্রিজে রোগের নমুনার বদলে মিলল মাছ, জরিমানা বিদেশিদের জন্য বদলাচ্ছে ভিসা ব্যবস্থা, অনুমোদন পেল নতুন নীতিমালা বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা, ঋতুর জিপিএ-৫; উচ্চশিক্ষা নিয়ে শঙ্কা রংপুরে বেশি আসন পাওয়ায় উন্নয়ন বঞ্চিত করা হচ্ছে: ডা. শফিকুর রহমান বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ, ১৩ পদে চাকরি পাবেন ৩৬ জন কেন অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী করল ১১ দলীয় জোট ব্যাংক রেজল্যুশন আইন সংশোধনের খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন স্থানীয় সরকার নির্বাচন: পোস্টার বন্ধ, বিলবোর্ডে মিলল অনুমতি সৌদির মরুভূমিতে ফিরল হারিয়ে যাওয়া অনাগার, জন্ম নিল শত বছর পর প্রথম শাবক শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, ঝাড়খণ্ডে পুলিশের লাঠিচার্জ-জলকামান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আইসিসির জুলাইয়ের সেরার লড়াইয়ে তানজিদ তামিম

বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জুলাই ২০২৬-এর সেরা পুরুষ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায়। তার সঙ্গে এই পুরস্কারের দৌড়ে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক ও ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।

সোমবার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জুলাই মাসের সেরা পুরুষ ক্রিকেটারের জন্য তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি।

জিম্বাবুয়ে সফরে ব্যাট হাতে উজ্জ্বল তানজিদ

জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে এই স্বীকৃতির দৌড়ে জায়গা করে নেন তানজিদ।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৮১৮

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৫৩ গড়ে এবং ৮৯ দশমিক ৮৩ স্ট্রাইক রেটে ১৫৯ রান করেন তিনি। টি-টোয়েন্টি সিরিজেও তার ব্যাট ছিল সমান কার্যকর। সেখানে ৭০ গড়ে ও ১২৭ দশমিক ২৭ স্ট্রাইক রেটে ১৪০ রান করেন বাংলাদেশের এই ওপেনার।

ব্রুকের ব্যাটে রানের ঝড়

তানজিদের অন্যতম প্রতিদ্বন্দ্বী হ্যারি ব্রুক জুলাইয়ে ভারতের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেন।

পাঁচ ম্যাচের সিরিজে ১১৪ দশমিক ৫০ গড়ে ও ২১৪ দশমিক ০১ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন ইংল্যান্ডের এই ব্যাটার। সিরিজের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সিরিজেই ইংল্যান্ডের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্রুক।

আরও পড়ুনঃ  আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেলের ট্যাংকারে ‘ইরানের হামলা’

অলরাউন্ড নৈপুণ্যে গ্রিভস

তৃতীয় প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস জুলাইয়ে টেস্ট ক্রিকেটে অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে নজর কাড়েন।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ম্যাচটি ড্র হলেও তার ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুনঃ  ইনিংস ব্যবধানে হারের পর সিমন্স বললেন, ‘হতাশাজনক’

এরপর তারোবায় পাকিস্তানের বিপক্ষে বল হাতেও দারুণ পারফরম্যান্স করেন গ্রিভস। এক ইনিংসে ৫ উইকেটে ২৭ রান এবং দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১২ রান নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

জুলাইয়ে খেলা দুই টেস্টে গ্রিভস ৭১ দশমিক ৬৬ গড়ে ২১৫ রান করার পাশাপাশি মাত্র ১০ দশমিক ২৫ গড়ে ৮ উইকেট শিকার করেন।

তানজিদের ব্যাটিং নৈপুণ্য, ব্রুকের বিধ্বংসী ব্যাটিং ও গ্রিভসের অলরাউন্ড পারফরম্যান্স—তিনজনের লড়াইয়ে জুলাইয়ের সেরা পুরুষ ক্রিকেটার কে হন, এখন সেটিই দেখার অপেক্ষা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্যাথলজির ফ্রিজে রোগের নমুনার বদলে মিলল মাছ, জরিমানা

আইসিসির জুলাইয়ের সেরার লড়াইয়ে তানজিদ তামিম

আপডেটের সময়: ০৬:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জুলাই ২০২৬-এর সেরা পুরুষ ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায়। তার সঙ্গে এই পুরস্কারের দৌড়ে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক ও ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।

সোমবার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জুলাই মাসের সেরা পুরুষ ক্রিকেটারের জন্য তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি।

জিম্বাবুয়ে সফরে ব্যাট হাতে উজ্জ্বল তানজিদ

জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে এই স্বীকৃতির দৌড়ে জায়গা করে নেন তানজিদ।

আরও পড়ুনঃ  সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরান: নিরাপত্তা কোনো পণ্য নয়