ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ৫৬ কারখানা বন্ধ কারাগারের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইমরান খান, বললেন ‘হয়তো জীবিত ফিরতে পারব না’ পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের পূর্ণ সমর্থন রয়েছে: শামা ওবায়েদ সরকারি চাকরিতে থেকেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি করছে সরকার ৭৪ পেরিয়ে ৭৫ বছরে রুনা লায়লা, জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে বাহরাইনে ৬৪ আলেমের যাবজ্জীবন গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার লন্ডনে নাহিদের ওপর হামলা, জামায়াত-এনসিপিকে রাশেদ খানের প্রশ্ন অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আমল কবুলের জন্য নিয়ত শুদ্ধ করা কেন জরুরি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১১৯ সময় দেখুন

ইসলামে কোনো নেক আমল কবুল হওয়ার ক্ষেত্রে নিয়তের গুরুত্ব অপরিসীম। একজন মানুষ বাহ্যিকভাবে যত ভালো কাজই করুন না কেন, তার উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন না হয়ে লোকদেখানো বা পার্থিব স্বার্থ হাসিল করা হয়, তাহলে সেই আমলের মূল্য নষ্ট হয়ে যেতে পারে। বিপরীতে, আন্তরিকভাবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করা ছোট আমলও মর্যাদা পেতে পারে।

পবিত্র কোরআনে আল্লাহ বলেন, মানুষের অন্তরে যা গোপন বা প্রকাশ্য—সবই তিনি জানেন। আসমান ও জমিনের কোনো কিছুই তাঁর অজানা নয়। এ আয়াত থেকে বোঝা যায়, মানুষের বাহ্যিক কাজের পাশাপাশি তার অন্তরের উদ্দেশ্যও আল্লাহর কাছে স্পষ্ট।

আরও পড়ুনঃ  নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার তদারকি চলছে: বাণিজ্যমন্ত্রী

হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ মানুষের বাহ্যিক অবয়ব বা সম্পদের দিকে তাকান না; বরং তিনি মানুষের অন্তর ও আমলের দিকে দৃষ্টি দেন। তাই কোনো কাজের বাহ্যিক রূপের চেয়ে তা কোন উদ্দেশ্যে করা হচ্ছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।

সহিহ বুখারির বিখ্যাত হাদিসে এসেছে, ‘কাজ নিয়ত অনুযায়ী’ এবং প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। হিজরতের উদাহরণ দিয়ে রাসুলুল্লাহ (সা.) বুঝিয়েছেন, কারও হিজরত যদি আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে দুনিয়াবি কোনো লাভ বা বিয়ের উদ্দেশ্যে হয়, তবে সে তার নিয়ত অনুযায়ীই প্রতিদান পাবে।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

জিহাদের ক্ষেত্রেও নিয়তের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক ব্যক্তি সম্পদ অর্জনের জন্য, আরেকজন খ্যাতি পাওয়ার জন্য এবং অন্যজন বীরত্ব প্রদর্শনের জন্য যুদ্ধে অংশ নিলে—তাদের মধ্যে আল্লাহর পথে সংগ্রামকারী সে-ই, যার উদ্দেশ্য ছিল আল্লাহর কালিমাকে সমুন্নত করা।

হাদিসে আরও সতর্ক করা হয়েছে, লোকদেখানো মানসিকতা ও পার্থিব লাভের উদ্দেশ্যে কোনো নেক কাজ করলে পরকালে তার ভয়াবহ পরিণতি হতে পারে। এমনকি শহীদ, আলেম কিংবা দানশীল ব্যক্তিও যদি মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে আমল করেন, তাহলে সেই আমল তাদের জন্য মুক্তির কারণ নাও হতে পারে।

আরও পড়ুনঃ  রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, ডিসেম্বরে গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুতের লক্ষ্য

এ কারণে প্রতিটি ইবাদত ও নেক কাজের আগে নিজের উদ্দেশ্য যাচাই করা জরুরি। মানুষকে দেখানো, প্রশংসা পাওয়া কিংবা কোনো পার্থিব সুবিধা অর্জনের পরিবর্তে আল্লাহর সন্তুষ্টিকেই আমলের মূল লক্ষ্য করা উচিত। খাঁটি নিয়ত আমলকে অর্থবহ করে এবং মুমিনকে রিয়া বা লোকদেখানো মানসিকতা থেকে দূরে রাখে।

আল্লাহ আমাদের সবাইকে শুদ্ধ নিয়তে নেক আমল করার এবং তা একমাত্র তাঁর সন্তুষ্টির জন্য করার তাওফিক দান করুন। আমিন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ৫৬ কারখানা বন্ধ

আমল কবুলের জন্য নিয়ত শুদ্ধ করা কেন জরুরি

আপডেটের সময়: ০৯:৪৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ইসলামে কোনো নেক আমল কবুল হওয়ার ক্ষেত্রে নিয়তের গুরুত্ব অপরিসীম। একজন মানুষ বাহ্যিকভাবে যত ভালো কাজই করুন না কেন, তার উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন না হয়ে লোকদেখানো বা পার্থিব স্বার্থ হাসিল করা হয়, তাহলে সেই আমলের মূল্য নষ্ট হয়ে যেতে পারে। বিপরীতে, আন্তরিকভাবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করা ছোট আমলও মর্যাদা পেতে পারে।

পবিত্র কোরআনে আল্লাহ বলেন, মানুষের অন্তরে যা গোপন বা প্রকাশ্য—সবই তিনি জানেন। আসমান ও জমিনের কোনো কিছুই তাঁর অজানা নয়। এ আয়াত থেকে বোঝা যায়, মানুষের বাহ্যিক কাজের পাশাপাশি তার অন্তরের উদ্দেশ্যও আল্লাহর কাছে স্পষ্ট।

আরও পড়ুনঃ  ব্যবসা নিয়ে সমালোচনার মুখে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ মানুষের বাহ্যিক অবয়ব বা সম্পদের দিকে তাকান না; বরং তিনি মানুষের অন্তর ও আমলের দিকে দৃষ্টি দেন। তাই কোনো কাজের বাহ্যিক রূপের চেয়ে তা কোন উদ্দেশ্যে করা হচ্ছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।

সহিহ বুখারির বিখ্যাত হাদিসে এসেছে, ‘কাজ নিয়ত অনুযায়ী’ এবং প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। হিজরতের উদাহরণ দিয়ে রাসুলুল্লাহ (সা.) বুঝিয়েছেন, কারও হিজরত যদি আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে দুনিয়াবি কোনো লাভ বা বিয়ের উদ্দেশ্যে হয়, তবে সে তার নিয়ত অনুযায়ীই প্রতিদান পাবে।

আরও পড়ুনঃ  ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান

জিহাদের ক্ষেত্রেও নিয়তের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক ব্যক্তি সম্পদ অর্জনের জন্য, আরেকজন খ্যাতি পাওয়ার জন্য এবং অন্যজন বীরত্ব প্রদর্শনের জন্য যুদ্ধে অংশ নিলে—তাদের মধ্যে আল্লাহর পথে সংগ্রামকারী সে-ই, যার উদ্দেশ্য ছিল আল্লাহর কালিমাকে সমুন্নত করা।

হাদিসে আরও সতর্ক করা হয়েছে, লোকদেখানো মানসিকতা ও পার্থিব লাভের উদ্দেশ্যে কোনো নেক কাজ করলে পরকালে তার ভয়াবহ পরিণতি হতে পারে। এমনকি শহীদ, আলেম কিংবা দানশীল ব্যক্তিও যদি মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে আমল করেন, তাহলে সেই আমল তাদের জন্য মুক্তির কারণ নাও হতে পারে।

আরও পড়ুনঃ  শিশু রামিসা হত্যা মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস