ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিরোনাম: কপ-৩১ সম্মেলনে আজ বাংলাদেশের জলবায়ু দাবি তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ট্রাফিক ইন্সপেক্টর তুহিন দম্পতির ৭ কোটি ৬৮ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ, দুদকের পৃথক মামলা গাজায় নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬; মোট প্রাণহানি ১১  ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু, ভাড়া ৪৪৫ টাকা আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ, অভিযোগ সোয়া দুই লাখ কোটি টাকা আত্মসাতের  যুদ্ধবন্দি বিনিময়ে সম্মতি, আবুধাবিতে রাশিয়া-ইউক্রেনের শান্তি সংলাপ শেষ আল্লাহর কাছে দোয়া বান্দার শ্রেষ্ঠ ইবাদত, ক্ষমা ও কল্যাণ লাভের অন্যতম মাধ্যম  তুরস্কে মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ  দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা  ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় বাড়ি ছাড়লেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, আশ্রয় সামরিক ঘাঁটিতে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইসরাইলি বসতি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল বেলজিয়াম

পশ্চিম তীরের ইসরাইলি বসতিতে উৎপাদিত পণ্য আমদানির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করেছে বেলজিয়াম ফেডারেল সরকার। এর মাধ্যমে স্পেন, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের পর চতুর্থ ইউরোপীয় দেশ হিসেবে ইসরাইলি বসতি পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল বেলজিয়াম।

২০২৫ সালের সেপ্টেম্বরেই নীতিগতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে অভ্যন্তরীণ রাজনৈতিক মতবিরোধ ও দীর্ঘ আলোচনার কারণে তা বাস্তবায়নে বিলম্ব হয়। শেষ পর্যন্ত সরকারের গ্রীষ্মকালীন ছুটির আগে শনিবার (১৮ জুলাই) রাতে মন্ত্রিসভার দীর্ঘ বৈঠকে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়। তবে এখনো আইনের খসড়া প্রকাশ না হওয়ায় এর বিস্তারিত তথ্য জানা যায়নি।

আরও পড়ুনঃ  আইসিডিডিআরবিতে চিকিৎসক নিয়োগ, মাসিক বেতন প্রায় ৯৬ হাজার টাকা

বেলজিয়ামের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইসরাইলি আইনপ্রণেতা শারেন হাস্কেল। তিনি বলেন, বেলজিয়াম এমন একটি অবস্থানে পৌঁছেছে, যেখান থেকে ফিরে আসার পথ নেই।

বেলজিয়ামের কট্টরপন্থী সংসদ সদস্য স্যাম ভ্যান রয়ও সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, বিশ্বের অন্যান্য অঞ্চলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নীরব থেকে শুধু ইসরাইলকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

আরও পড়ুনঃ  গাজায় নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬; মোট প্রাণহানি ১১

তিনি আরও দাবি করেন, এই নিষেধাজ্ঞার ফলে হাজারো ফিলিস্তিনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, যা সরকার বিবেচনায় নেয়নি।

অন্যদিকে, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বেলজিয়ামের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংস্থাটির বেলজিয়াম শাখার অ্যাডভোকেসি কর্মকর্তা নাথালি জ্যানে বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ নেওয়া জরুরি।

তিনি বলেন, দেরিতে হলেও বেলজিয়ামের এই সিদ্ধান্ত একটি ইতিবাচক অগ্রগতি এবং এর ফলে ইউরোপীয় ইউনিয়নের পর্যায়েও এমন পদক্ষেপ নেওয়ার চাপ বাড়তে পারে।

আরও পড়ুনঃ  ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২

তবে বিভিন্ন এনজিও ও মানবাধিকার সংগঠন এই নিষেধাজ্ঞার সীমাবদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, শুধু পশ্চিম তীরের বসতিগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, কিন্তু গোলান মালভূমিকে অন্তর্ভুক্ত করা হয়নি।

এনজিও ‘ব্রোডারলিজেক ডেলেন’-এর পলিসি কর্মকর্তা রিকর্ট হোরেম্যানস বলেন, গোলান মালভূমিকে বাদ দেওয়ার কোনো যৌক্তিক বা আইনি কারণ নেই। একই সঙ্গে তারা আশঙ্কা প্রকাশ করেছেন, সরাসরি আমদানি নিষিদ্ধ হলেও অন্য ইউরোপীয় দেশের মাধ্যমে এসব পণ্য বেলজিয়ামের বাজারে প্রবেশ করতে পারে।

সূত্র: জেরুজালেম পোস্ট।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শিরোনাম: কপ-৩১ সম্মেলনে আজ বাংলাদেশের জলবায়ু দাবি তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসরাইলি বসতি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল বেলজিয়াম

আপডেটের সময়: ০৮:২৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

পশ্চিম তীরের ইসরাইলি বসতিতে উৎপাদিত পণ্য আমদানির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করেছে বেলজিয়াম ফেডারেল সরকার। এর মাধ্যমে স্পেন, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের পর চতুর্থ ইউরোপীয় দেশ হিসেবে ইসরাইলি বসতি পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল বেলজিয়াম।

২০২৫ সালের সেপ্টেম্বরেই নীতিগতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে অভ্যন্তরীণ রাজনৈতিক মতবিরোধ ও দীর্ঘ আলোচনার কারণে তা বাস্তবায়নে বিলম্ব হয়। শেষ পর্যন্ত সরকারের গ্রীষ্মকালীন ছুটির আগে শনিবার (১৮ জুলাই) রাতে মন্ত্রিসভার দীর্ঘ বৈঠকে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়। তবে এখনো আইনের খসড়া প্রকাশ না হওয়ায় এর বিস্তারিত তথ্য জানা যায়নি।

আরও পড়ুনঃ  ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২

বেলজিয়ামের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইসরাইলি আইনপ্রণেতা শারেন হাস্কেল। তিনি বলেন, বেলজিয়াম এমন একটি অবস্থানে পৌঁছেছে, যেখান থেকে ফিরে আসার পথ নেই।

বেলজিয়ামের কট্টরপন্থী সংসদ সদস্য স্যাম ভ্যান রয়ও সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, বিশ্বের অন্যান্য অঞ্চলের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নীরব থেকে শুধু ইসরাইলকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী

তিনি আরও দাবি করেন, এই নিষেধাজ্ঞার ফলে হাজারো ফিলিস্তিনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, যা সরকার বিবেচনায় নেয়নি।

অন্যদিকে, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বেলজিয়ামের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংস্থাটির বেলজিয়াম শাখার অ্যাডভোকেসি কর্মকর্তা নাথালি জ্যানে বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ নেওয়া জরুরি।

তিনি বলেন, দেরিতে হলেও বেলজিয়ামের এই সিদ্ধান্ত একটি ইতিবাচক অগ্রগতি এবং এর ফলে ইউরোপীয় ইউনিয়নের পর্যায়েও এমন পদক্ষেপ নেওয়ার চাপ বাড়তে পারে।

আরও পড়ুনঃ   সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে উত্তাল সংসদ, জবাবে নতুন মন্ত্রী—‘পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন?’