ঢাকা ০২:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সম্ভাব্য নাম ‘অর্ণব’; বাংলাদেশে আঘাতের আশঙ্কা কম নিখোঁজের পর সেতুর নিচে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মাদ্রাসাশিক্ষকের মৃত্যু শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের কোনো অভিযান নেই: রাশেদ খাঁন দুই সপ্তাহের বিরতি শেষে চালু হচ্ছে রিয়াদ বিমানবন্দর পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি; প্রার্থী বাছাইয়ে চাপে বিএনপি শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলেছে স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা পালমারের প্রথম লাল কার্ড, টটেনহ্যামের কাছে হেরে চেলসির শততম বহিষ্কার ২৯ অক্টোবর প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল হৃদযন্ত্র সুস্থ রাখতে ডালিম নাকি আপেল, কোন ফলের পুষ্টিগুণ বেশি? চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ, প্রধান আসামি ‘ভেড়া সাইফুল’ গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঋণ নিতে ব্যর্থ হয়ে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা, আটক ইলেকট্রিক মিস্ত্রি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ১৮ সময় দেখুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাংক থেকে ঋণ নিতে ব্যর্থ হওয়ার পর গভীর রাতে একটি ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরির চেষ্টা করার অভিযোগে কাওসার আহমেদ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ব্যাংকের তালা ভেঙে ভেতরে ঢুকে নৈশপ্রহরীকে জিম্মি করে ভল্ট ভাঙার চেষ্টা করেন তিনি। পরে নৈশপ্রহরীর চিৎকারে স্থানীয় লোকজন ও টহল পুলিশের হাতে ধরা পড়েন ওই যুবক।

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে একটি ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। আটক কাওসার উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের কৃষক রতন মিয়ার ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।

আরও পড়ুনঃ  হাজারীবাগে এজেআর কুরিয়ারে হামলা, ৩১ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, ঋণের চাপে থাকা কাওসার ঘটনার রাতে ব্যাংকের বাইরের শাটার ও ভেতরের গ্রিলের তালা ভেঙে প্রবেশ করেন। এরপর ভেতরের একটি দরজা ঠেলে ঢুকে দায়িত্বে থাকা নৈশপ্রহরী মাজহারুল ইসলাম সাগরকে ছুরি দেখিয়ে জিম্মি করেন। টাকা কোথায় রাখা আছে, তা জানতে চাওয়ার পর নৈশপ্রহরীকে রশি দিয়ে বেঁধে ভল্টের তালা ভাঙার চেষ্টা করেন তিনি।

নৈশপ্রহরী মাজহারুল ইসলাম সাগর জানান, তিনি ঘুমিয়ে ছিলেন। এ সময় কাওসার তাঁকে ছুরি দিয়ে আঘাত করার ভয় দেখিয়ে রশি দিয়ে বেঁধে ফেলেন। তবে হাত-পায়ের বাঁধন কিছুটা ঢিলেঢালা থাকায় কৌশলে নিজেকে মুক্ত করে নিচে নেমে চিৎকার শুরু করেন তিনি। তাঁর চিৎকার শুনে বাজারের পাহারাদার, টহল পুলিশ ও স্থানীয় লোকজন এগিয়ে এসে কাওসারকে আটক করেন।

আরও পড়ুনঃ  মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, অক্ষত সংগীতশিল্পী

ব্যাংকটির ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, নৈশপ্রহরীর উপস্থিত বুদ্ধির কারণে অভিযুক্তকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ব্যাংকের কোনো অর্থ খোয়া যায়নি এবং ভল্টেরও কোনো ক্ষতি হয়নি। তবে ব্যবস্থাপকের দাবি, কাওসার এর আগে ওই ব্যাংকে ঋণ নিতে যাননি।

ঋণ ছিল প্রায় দুই লাখ টাকা

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওসার প্রায় দুই লাখ টাকা ঋণ থাকার কথা স্বীকার করেছেন। বিয়ের সময় তিনি ওই ঋণ করেছিলেন বলে জানিয়েছেন। কৃষি ব্যাংক থেকে ঋণ পেতে ব্যর্থ হয়ে তিনি চুরির চেষ্টা করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

আরও পড়ুনঃ  নিখোঁজের পর সেতুর নিচে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মাদ্রাসাশিক্ষকের মৃত্যু

এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা মো. নাজমুল হক বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে কাওসারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সম্ভাব্য নাম ‘অর্ণব’; বাংলাদেশে আঘাতের আশঙ্কা কম

ঋণ নিতে ব্যর্থ হয়ে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা, আটক ইলেকট্রিক মিস্ত্রি

আপডেটের সময়: ০৭:৪৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাংক থেকে ঋণ নিতে ব্যর্থ হওয়ার পর গভীর রাতে একটি ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরির চেষ্টা করার অভিযোগে কাওসার আহমেদ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ব্যাংকের তালা ভেঙে ভেতরে ঢুকে নৈশপ্রহরীকে জিম্মি করে ভল্ট ভাঙার চেষ্টা করেন তিনি। পরে নৈশপ্রহরীর চিৎকারে স্থানীয় লোকজন ও টহল পুলিশের হাতে ধরা পড়েন ওই যুবক।

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে একটি ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। আটক কাওসার উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের কৃষক রতন মিয়ার ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।

আরও পড়ুনঃ  হাজারীবাগে এজেআর কুরিয়ারে হামলা, ৩১ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, ঋণের চাপে থাকা কাওসার ঘটনার রাতে ব্যাংকের বাইরের শাটার ও ভেতরের গ্রিলের তালা ভেঙে প্রবেশ করেন। এরপর ভেতরের একটি দরজা ঠেলে ঢুকে দায়িত্বে থাকা নৈশপ্রহরী মাজহারুল ইসলাম সাগরকে ছুরি দেখিয়ে জিম্মি করেন। টাকা কোথায় রাখা আছে, তা জানতে চাওয়ার পর নৈশপ্রহরীকে রশি দিয়ে বেঁধে ভল্টের তালা ভাঙার চেষ্টা করেন তিনি।

নৈশপ্রহরী মাজহারুল ইসলাম সাগর জানান, তিনি ঘুমিয়ে ছিলেন। এ সময় কাওসার তাঁকে ছুরি দিয়ে আঘাত করার ভয় দেখিয়ে রশি দিয়ে বেঁধে ফেলেন। তবে হাত-পায়ের বাঁধন কিছুটা ঢিলেঢালা থাকায় কৌশলে নিজেকে মুক্ত করে নিচে নেমে চিৎকার শুরু করেন তিনি। তাঁর চিৎকার শুনে বাজারের পাহারাদার, টহল পুলিশ ও স্থানীয় লোকজন এগিয়ে এসে কাওসারকে আটক করেন।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জ সীমান্তে মানবপাচারকারীসহ আটক ৩, পালালেন দুই দালাল

ব্যাংকটির ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, নৈশপ্রহরীর উপস্থিত বুদ্ধির কারণে অভিযুক্তকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ব্যাংকের কোনো অর্থ খোয়া যায়নি এবং ভল্টেরও কোনো ক্ষতি হয়নি। তবে ব্যবস্থাপকের দাবি, কাওসার এর আগে ওই ব্যাংকে ঋণ নিতে যাননি।

ঋণ ছিল প্রায় দুই লাখ টাকা

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওসার প্রায় দুই লাখ টাকা ঋণ থাকার কথা স্বীকার করেছেন। বিয়ের সময় তিনি ওই ঋণ করেছিলেন বলে জানিয়েছেন। কৃষি ব্যাংক থেকে ঋণ পেতে ব্যর্থ হয়ে তিনি চুরির চেষ্টা করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

আরও পড়ুনঃ  আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টা, ট্রাকচালক আটক